মামলা থেকে ‘অব্যাহতি’ দিতে টাকা দাবি, গোপালগঞ্জে ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি
০৮ এপ্রিল ২০২৫, ২২:৫৫ আপডেট : ০৮ এপ্রিল ২০২৫, ২২:৫৫

গোপালগঞ্জে প্রতারণাকালে এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ভুয়া পুলিশ সদস্যের নাম উৎপল মণ্ডল ওরফে গৌতম মণ্ডল (৪২)। মঙ্গলবার (৮ এপ্রিল) বিকালে গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নিজেকে পুলিশ পরিচয়দানকারী ওই ব্যক্তি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিস্তাইল গ্রামের নিরাপদ মণ্ডলের ছেলে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান ওই ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান, তিনি গোপালগঞ্জ সদর উপজেলা ঘোনাপাড়া এলাকার টেইলারিং শপের মালিক মনোতোষ মণ্ডলকে বলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল নেতা শওকত হোসেন দিদার হত্যা মামলায় আপনাকে অজ্ঞাত আসামি করা হয়েছে। কিছু টাকাপয়সা দিলে আপনাকে ওই মামলা থেকে ‘অব্যাহতি’ দেওয়া হবে। মনোতোষ মণ্ডলের কাছে ওই ব্যক্তির আচরণ সন্দেহজনক মনে হয়। তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি বলেন, ‘পুলিশ পরিচয় দিয়ে টাকা দাবি করার অপরাধে উৎপল মণ্ডল ওরফে গৌতম মণ্ডলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থেকে পুলিশের উপপরিদর্শকের একটি ভুয়া আইডি কার্ড জব্দ করা হয়। তার বিরুদ্ধে এর আগে ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি মামলা হচ্ছে ভুয়া পুলিশ পরিচয় দিয়ে প্রতারণার মামলা। পরে তার বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় প্রতারণা মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
টিকিট কেটে দেওয়ার কথা বলে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে চম্পট
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
ফ্যামিলি কার্ডের কথা বলে বিধবার টিপসই আদায়, ভুয়া কাবিননামা করে হয়রানি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি