বই দেখে এসএসসি পরীক্ষা, ভিডিও ভাইরাল

টাঙ্গাইল প্রতিনিধি
১৫ এপ্রিল ২০২৫, ২১:৩৩আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ২১:৩৩

টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষকদের সহায়তায় বই দেখে এসএসসি পরীক্ষা দেওয়ার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় বিষয়টি নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ এপ্রিল) উপজেলার নারান্দিয়ায় তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুল (ভোকেশনাল) কেন্দ্রে সংশ্লিষ্ট শিক্ষকদের সহায়তায় বাংলা প্রথমপত্র পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার অভিযোগ উঠেছে।

এদিকে, শিক্ষকদের সহায়তায় শিক্ষার্থীরা বই দেখে পরীক্ষায় দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ায় সচেতন মহল ও অভিভাবকদের মাঝে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে। এসএসসি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষায় বই দেখে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেওয়ায় সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল।

তোফাজ্জল হোসেন তুহিন কারিগরি স্কুলকেন্দ্রের ইনচার্জ তোফাজ্জল হোসেন তুহিন বলেন, ‘এটা আগের ভিডিও। ওই দিন যে শিক্ষকরা দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শিক্ষার্থীরা আমার কাছে স্বীকার করেছেন ভিডিও আগের। মঙ্গলবারের পরীক্ষা নিয়ম মেনে নেওয়া হয়েছে।’

কালিহাতী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কবীর বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। কেন্দ্র সচিব জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন।’

টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সঞ্জয় কুমার মহন্ত বলেন, ‘আজকে সকালেই বিষয়টি জানতে পারি। বাংলা প্রথমপত্র পরীক্ষায় এই ঘটনা ঘটে। বিষয়টি জানতে পেরে কালিহাতীর ইউএনওকে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়েছিলাম। গত পরীক্ষায় যে ঘরগুলোতে শিক্ষকরা ডিউটিতে ছিল তারা আর এসএসসি পরীক্ষা চলাকালীন ডিউটি করতে পারবে না। পরবর্তীতে শিক্ষকদের বিষয়ে তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘আজকের পরীক্ষায় ওই শিক্ষকদের আর ডিউটিতে রাখা হয়নি। এখন আমরা একটি কমিটি করে দেবো। কমিটির প্রেক্ষিতে তারা তদন্ত করে রিপোর্ট দিলে আমরা অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
শতভাগ জিপিএ-৫ নিয়ে বিতর্ক, নরসিংদীর সেই স্কুলকে শোকজ
এসএসসির পুনর্মূল্যায়নে আবেদন জমা পড়েছে ১২ লাখের বেশি 
এইচএসসিতে সাড়ে ১৩ লাখ আসন ফাঁকা, উচ্চশিক্ষায় পিছিয়ে পড়বে বাংলাদেশ?
সর্বশেষ খবর
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সি নিয়ে উদ্বেগ
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
সরকারের ৬ মাসে আইনশৃঙ্খলার অবনতি, অভিযোগ ১১ দলের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
মার্কিন নিষেধাজ্ঞায় জ্বালানির দাম বাড়ানোর ইঙ্গিত ইরানের
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল
ব্রাজিল খেলবে বাংলাদেশে? আজ আসছে প্রতিনিধি দল