গোপালগঞ্জে ছাত্র অধিকার পরিষদের দুই নেতার ওপর হামলার অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি
১৮ এপ্রিল ২০২৫, ২১:০৫ আপডেট : ১৮ এপ্রিল ২০২৫, ২১:৫০

গোপালগঞ্জে সমন্বয়কদের ওপরে আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলার অভিযোগ উঠেছে। ছাত্র অধিকার পরিষদ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার (গোবিপ্রবি) আহ্বায়ক ও জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জসিম উদ্দিন এবং সদস্যসচিব সাইদুর রহমানের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকাল ৫টার দিকে গোপালগঞ্জ শহরের এস এম মডেল স্কুলের সামনে ১৫-২০ জন সন্ত্রাসী তাদের ওপর হামলা চালান বলে জানা যায়। হামলায় আহত হয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন তারা।

হামলার বিষয়ে আহ্বায়ক জসিম উদ্দিন বলেন, ‘আমরা গোপালগঞ্জ শহরের এস এম মডেল স্কুলের সামনে গেলে ১৫ থেকে ২০ জন আওয়ামী সন্ত্রাসী আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। গতকাল রাতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লাকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। ধারণা করছি, তার পরিপ্রেক্ষিতে আমাদের ওপর হামলা চালানো হয়েছে।’

এই ঘটনায় তিনি আইনি পদক্ষেপ নেবেন বলে জানান। এই রিপোর্ট লেখা পর্যন্ত গোপালগঞ্জ থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি।

প্রশাসনের তরফ থেকে বলা হয়েছে, অভিযোগ পেলে ঘটনার সত্যতা যাচাই করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
রাঙ্গুনিয়ায় উচ্ছেদ অভিযানে বন কর্মকর্তাদের ওপর হামলা, রেঞ্জ কর্মকর্তা আহত
হেলমেট পরে এসে ছাত্রদল নেতার ওপর হামলা
সর্বশেষ খবর
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
লঘুচাপের প্রভাবে তিন বিভাগে বৃষ্টির আভাস
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
গুগল ম্যাপের যুগেও সাইনবোর্ড জরুরি কেন?
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
রংপুর-রাজশাহী-চট্টগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৬ অক্টোবর, ২০২৬)
সর্বাধিক পঠিত
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
অতিরিক্ত খরচ আর ঝুঁকি নিয়ে ভিন্ন রুটে রিয়াদ যাচ্ছেন প্রবাসীরা 
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা
ড্রাগ ইন্টারন্যাশনাল ওষুধ কারখানা বন্ধ ঘোষণা