রাস্তায় হামলার শিকার, পেটে-হাতে সেলাই নিয়ে পরীক্ষাকেন্দ্রে দুই এসএসসি পরীক্ষার্থী

ফরিদপুর প্রতিনিধি
২৪ এপ্রিল ২০২৫, ২১:০০আপডেট : ২৪ এপ্রিল ২০২৫, ২১:০০

ফরিদপুরের ভাঙ্গায় পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিতে যাওয়ার সময় দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে জখম করেছে এক বখাটে যুবক। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে পূর্বশত্রুতার জের ধরে ভাঙ্গা থানার সামনে কালীবাড়ি সংলগ্ন সড়কে চাইনিজ কুড়াল দিয়ে হামলার ঘটনা ঘটে।

আহত দুই শিক্ষার্থী হলো- ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আশিক মাতুব্বর (১৭) ও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের  শিক্ষার্থী সাইম শেখ (১৮)। দুই শিক্ষার্থীর বাড়ি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে। আহত দুই শিক্ষার্থীকে স্থানীয়রা উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এরপর চিকিৎসকরা দ্রুত চিকিৎসা দিয়ে সরকারি অ্যাম্বুলেন্সে চিকিৎসকসহ পরীক্ষাকেন্দ্রে পাঠানো হয়। পেটে, হাতে সেলাই নিয়েই ওই দুই শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে প্রশাসন ও চিকিৎসক পরীক্ষা শেষে পুনরায় তাদের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

হামলায় আহত পরীক্ষার্থী আশিক মাতুব্বর বলেন, সকালে ভ্যানযোগে বাড়ি থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য আমরা দুইজন রওনা হই। ভ্যানটি ভাঙ্গা বাজারের থানাসংলগ্ন রোড়ে কালীবাড়ির সামনে আসামাত্র কিছু বুঝে ওঠার আগেই  আমার প্রতিবেশী ফাহিম মাতুব্বর চাইনিজ কুড়াল দিয়ে আমাকে ও আমার বন্ধু সাইম শেখকে এলোপাতাড়ি কুপিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর স্থানীয়রা আমাদের দুজনকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে।

ফাহিম এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী। ৮-৯ মাস আগে ওর সাথে আমার তর্কবিতর্ক হয়েছিল। এ ছাড়া কোনও বিরোধ নেই।

এ ঘটনায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডাক্তার তানসিভ জুবায়ের বলেন, ‘দুই এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। দুইজনেরই বাম হাত, পেটসহ শরীরের একাধিক জায়গায় কোপানোর চিহ্ন রয়েছে। এদের হাসপাতালে আনার পর জখম স্থানে সেলাইসহ অন্যান্য চিকিৎসা দিয়ে অ্যাম্বুলেন্সে করে চিকিৎসকসহ কেন্দ্রে পাঠিয়ে দেই। পরীক্ষার পরে পুনরায় তাদের হাসপাতালে এনে ভর্তি করা হয়েছে।’

এ ব্যাপারে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষাকেন্দ্রের কেন্দ্রসচিব মো. হায়দার হোসেন বলেন, ‘দুই শিক্ষার্থীকে কুপিয়ে জখম করা হয়েছে। হামলাকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।’

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম