৩০ বছর ধরে ইউনিয়ন আ.লীগের সভাপতি, এবার নৌকা ভেঙে দল ছাড়ার ঘোষণা

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ এপ্রিল ২০২৫, ২০:৪৪আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২১:১৫

আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু ছাইদ শিকদার নিজ বাড়ির সামনে থাকা নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেছেন। রবিবার (২৭ এপ্রিল) সকালে পিঞ্জুরী ইউনিয়নের কাকডাঙ্গা গ্রামের বাড়ির নৌকার প্রতিকৃতি ভেঙে ফেলেন তিনি।

আবু ছাইদ শিকদার পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এবং ওই ইউপির সাবেক চেয়ারম্যান। প্রায় ৩০ বছর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে আছেন। ২০১৮ সালে নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার আগেও একবার আওয়ামী লীগের সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর ভাগনে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আবু ছাইদ শিকদার কাকডাঙ্গা গ্রামে তার বাড়ির সামনের পুকুরপাড়ে কয়েক বছর আগে ইট, বালু, সিমেন্ট ও রড দিয়ে একটি দৃষ্টিনন্দন নৌকার প্রতিকৃতি নির্মাণ করেন। রবিবার সকালে তার লোকজন ওই প্রতিকৃতি ভেঙে ফেলেন। এ সময় চেয়ারম্যান আবু ছাইদ সেখানে উপস্থিত ছিলেন।

নৌকার প্রতিকৃতি ভাঙার সময় তিনি বলেন, ‘যার দল করি (শেখ হাসিনা), সেই গেছে পালাইয়া। আদর্শচ্যুত হইছে, সে পালায় গেছে। ওই দল আর করতে রাজি না। সে আসলেও আওয়ামী লীগ আর করবো না। তাই নৌকা ফলক ভাইঙ্গা ফালাইছি।’

এ ব্যাপারে জানতে চাইলে আবু ছাইদ শিকদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি আওয়ামী লীগ করতাম। শেখ হাসিনার নৌকা প্রতীকের চেয়ারম্যান ছিলাম। যার দল করি সেই নেত্রী দুর্নীতিগ্রস্ত হয়ে পালিয়ে গেছে। এই ক্ষোভে নৌকা ফলক ভেঙে ফেলেছি। তার দল আমি আর করবো না। এখন থেকে কোথাও আওয়ামী লীগের পরিচয় দেবো না। আওয়ামী লীগের কোনও সংগঠনে আমার নাম থাকলে সেখান থেকেও নাম সরিয়ে নেবো।’

এদিকে, নৌকার প্রতিকৃতি ভেঙে আবু ছাইদের আওয়ামী লীগ ছাড়ার ঘোষণা দেওয়া নিয়ে পুরো জেলা ও উপজেলাজুড়ে আলোচনা-সমালোচনা চলছে।

তার এমন কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে পিঞ্জুরী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মুক্তা বলেন, ‌‘দীর্ঘ তিন দশক ধরে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি থাকা আবু সাইদ আওয়ামী লীগ সরকারের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর ভাগনে। মামার প্রভাব খাটিয়ে তিনি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান হয়েছিলেন। চেয়ারম্যান হওয়ার পর ব্যাপক দুর্নীতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এখন আওয়ামী লীগের এই দুর্দিনে এসে ভোল পাল্টেছেন। তার এমন কর্মকাণ্ডে আমরা হতবাক হয়েছি। নৌকা প্রতিকৃতি ভাঙার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী