নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ এপ্রিল ২০২৫, ১২:৫৩ আপডেট : ৩০ এপ্রিল ২০২৫, ১৫:৫০

মানিকগঞ্জের সিংগাইরে নাতনিকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সন্ধ্যার পর জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামে ওই বৃদ্ধ হামলার শিকার হন বলে জানিয়েছেন সিংগাইর সার্কেলের সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ।

নিহত আজগর আলী (৬০) রায়দক্ষিণ এলাকার বাসিন্দা। তিনি এলাকায় একটি মুদি দোকান চালাতেন।

আজগর আলীর ভাতিজা আবুল কালাম বলেন, ‘আলী আসগরের ৯ বছরের নাতনি স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে একই গ্রামের আল আমিন (৩৭) তাকে প্রায়ই উত্ত্যক্ত করতো। সোমবার বিদ্যালয় থেকে ফেরার পথে শিশুটি আবারও উত্ত্যক্তের শিকার হলে বাড়ি ফিরে ঘটনা পরিবারকে জানায়। পরে মঙ্গলবার সকালে সিংগাইর থানায় গিয়ে নাতনিকে উত্ত্যক্তের বিষয়ে অভিযোগ করেন আলী আজগর।’

স্থানীয়দের বরাতে এসপি ফাহিম বলেন, থানায় অভিযোগ করায় ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার সন্ধ্যার পর আল আমিনের নেতৃত্বে কয়েকজন আলী আজগরের দোকানে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধ আলী আজগরকে কুপিয়ে মারাত্মক আহত করে। পরে স্বজনরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌফিক আজম বলেন, ‘অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। তবে আল আমিনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তাকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় থানায় হত্যা ও ইভটিজিংয়ের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
শিশুসন্তানকে নিয়ে বাজারে যাচ্ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা, পথে থামিয়ে কুপিয়ে হত্যা
রাজধানীতে মাদক ব্যবসার জে‌রে নারীকে কু‌পি‌য়ে হত্যা
ডাব কাটার কথা বলে বঁটি খুঁজলেন ছেলে, পরে বাবাকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২২ নভেম্বর, ২০২৬)
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
মানিকগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি মতিউর, সম্পাদক সুজন
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
আবারও রিয়ালকে বাঁচালো এসপি, আরেকটি দুর্দান্ত কামব্যাক
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
প্রধানমন্ত্রীকে কটূক্তি করে টিকটক, পুলিশ আসার আগে জানালা ভেঙে পালালেন নারী
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
জাতিসংঘ মহাসচিব পদে আমিরাতের প্রার্থীর বিরোধিতায় দুই দেশ
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম
বিশ্ববাজারে ১৪ মাসের সর্বনিম্ন থেকে সামান্য বাড়লো স্বর্ণের দাম