বিয়েবহির্ভূত সম্পর্কের জের, শ্বশুরকে হত্যার দায়ে পুত্রবধূর যাবজ্জীবন

কুমিল্লা প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ১৭:০০আপডেট : ১৯ জুন ২০২৫, ১৭:০০

কুমিল্লায় বিয়েবহির্ভূত সম্পর্কে বাধা দেওয়ায় শ্বশুরকে হত্যার দায়ে তাসলিমা আক্তার নামে এক গৃহবধূকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (পঞ্চম) আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিন এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. বেলাল হোসেন ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত তাসলিমা আক্তার জেলার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের মো. বিল্লাল হোসেনের স্ত্রী।

মামলার বিবরণে জানা যায়, জেলার লাকসাম উপজেলার আশকামতা গ্রামের দণ্ডপ্রাপ্ত তাসলিমা আক্তারের স্বামী মো. বিল্লাল হোসেন চাকরির সুবাদে ঢাকায় থাকায় স্ত্রী তাসলিমা একাধিক বিয়েবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এ বিষয়ে শ্বশুর মো. চান মিয়া প্রতিবাদ করলে ক্ষুব্ধ পুত্রবধূ তাসলিমা আক্তার ২০১৪ সালের ১১ জুলাই গভীর রাতে ঘুমন্ত শ্বশুরের পুরুষাঙ্গ কেটে ও ধারালো ছুরিকাঘাতে হত্যা করে। পরে গোসল করে চান মিয়ার মেয়ে বেবি আক্তারকে হত্যার কথা জানায়। পরদিন নিহতের মেয়ে বেবি আক্তারকে সঙ্গে নিয়ে লাকসাম থানায় আত্মসমর্পণ করে তাসলিমা আক্তার।

এ ঘটনায় ১২ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত ঘাতক তাসলিমা আক্তারকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডাদেশের রায় দেন।

/কেএইচটি/
সম্পর্কিত
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে গুলি করে হত্যা
রাজধানীতে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর লাশ উদ্ধার 
সর্বশেষ খবর
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একসঙ্গে এলেন ১০ হাজার নারী-পুরুষ, চাকরি পেলেন কতজন?
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
একজনে মজুত করেছেন ১৫ হাজার লিটার সয়াবিন তেল
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
১ কিলোমিটার দৌড়ে পাঁচ ছিনতাইকারীকে ধরলো পুলিশ, মিললো ২৫ দিন আগের অধ্যক্ষের ফোনও
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার