বিএনপি নেতার বিরুদ্ধে চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি
১৯ মে ২০২৫, ২৩:২৫ আপডেট : ১৯ মে ২০২৫, ২৩:২৫

টাঙ্গাইলের নাগরপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বিএনপি নেতার বিরুদ্ধে তার চাচাতো ভাইকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ মে) সকালে উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুল জব্বার (৫২)। তিনি উপজেলার মামুদনগর ইউনিয়নের সুদামপাড়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চার জন। অভিযুক্তের নাম মো. বাদশা মিয়া। তিনি উপজেলা বিএনপির তাঁতী, মৎস্যজীবী ও উপজাতি বিষয়ক সম্পাদক এবং মামুদনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমির মালিকানা নিয়ে বিএনপি নেতা বাদশা মিয়ার সঙ্গে তার চাচাতো ভাই আব্দুল জব্বারের বিরোধ চলে আসছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। সম্প্রতি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বাদশা মিয়া জমি দখলের চেষ্টা চালিয়ে আসছিলেন। গত রবিবার আদালতে হাজিরা দিয়ে ফেরার পর রাতে বাদশা মিয়া জব্বারের পরিবারকে গালিগালাজ করেন। এর জের ধরে সোমবার সকালে বাদশা মিয়া দলবল নিয়ে জব্বারের বাড়িতে হামলা চালান। তারা লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করলে জব্বারসহ পরিবারের পাঁচ সদস্য গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জব্বারকে মৃত ঘোষণা করেন। আহত অন্যরা বর্তমানে চিকিৎসাধীন আছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারহানা আফরোজ বলেন, ‘হাসপাতালে আনার আগেই জব্বারের মৃত্যু হয়েছে। তার শরীরের আঘাতের চিহ্ন আছে।’

ঘটনার পর থেকে বিএনপি নেতা বাদশা মিয়া পলাতক রয়েছেন। এ বিষয়ে জানতে তার মোবাইল নম্বরে কল দিলেও রিসিভ করেননি।

উপজেলা বিএনপির সভাপতি এমএ ছালাম বলেন, ‘বাদশা মিয়া উপজেলা বিএনপির তাঁতী, মৎস্যজীবী ও উপজাতি বিষয়ক সম্পাদক এবং মামুদনগর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে।’

/এএম/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
রাতে মসজিদের মাইকে ঘোষণা, রাতভর পুলিশের পাহারা, তবু ৫ গ্রামে সংঘর্ষ
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি