হাতকড়া নিয়ে পালিয়েছেন দুই আসামি

বরিশাল প্রতিনিধি
২১ মে ২০২৫, ২০:০৬আপডেট : ২১ মে ২০২৫, ২০:০৬

বরিশাল নগরীর ভাটিখানার সাহাপাড়া এলাকায় ইয়াবা সেবনকালে পুলিশের হাতে গ্রেফতার চার মাদকসেবীর মধ্যে দুই জন হাতকড়াসহ পালিয়েছেন।

পালিয়ে যাওয়া দুই আসামি হলেন- মিরাজ ও রাসেল। বাকি দুই জন হলেন- মামুন ও আলামিন। এরা সবাই ভাটিখানার বাসিন্দা। বুধবার (২১ মে) সন্ধ্যায় ৭টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পলাতকদের ধরতে পুলিশের অভিযান চলছে।

মহানগর পুলিশের কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার মশিউর রহমান বলেন, ইয়াবা বিক্রি ও সেবন চলছে- এমন খবরের ভিত্তিতে বুধবার বিকালে কাউনিয়া থানার এসআই মামুনের নেতৃত্বে একটি দল সাহাপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চার জনকে আটক করা হয়।

তিনি আরও জানান, আটকদের মধ্যে মিরাজ ও রাসেলকে একটি হাতকড়ায় আটকে রাখে পুলিশ। সুযোগ বুঝে তারা পার্শ্ববর্তী ঘরবাড়ির ফাঁকা জায়গা দিয়ে পালিয়ে যায়। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে। আটকের পর তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম