কাদের মদতে কোটালীপাড়ায় নিরীহ মানুষকে আসামি করা হলো: বিএনপি নেতা

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ জুলাই ২০২৫, ২২:৪১আপডেট : ২০ জুলাই ২০২৫, ২২:৪১

গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরীহ-সাধারণ মানুষ হয়রানি ও গ্রেফতারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা, পৌর বিএনপিসহ সহযোগী সংগঠন।

রবিবার (২০ জুলাই) বিকালে কোটালীপাড়া উপজেলার ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার হয়রানির বিষয়টি তুলে ধরেন।

এস এম মহিউদ্দিন বলেন, ‘গত বুধবার (১৬ জুলাই) উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কোটালীপাড়া-পয়সারহাট সড়ক বন্ধ করে উপজেলার ওয়াবদার হাটে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে। এ ঘটনায় কোটালীপাড়া থানা পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ ও দেড় হাজারকে অজ্ঞাত আসামি করে একটি মামলা করে। এই মামলায় উপজেলা সাধারণ মানুষকে গ্রেফতারের নামে হয়রানি করা হচ্ছে। আমরা আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, ‘আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় অধিকাংশ আসামিই সাধারণ মানুষ। অধিকাংশ মানুষ রাজনীতির সঙ্গে জড়িত নন। তাহলে কীভাবে? কাদের মদতে এই নিরীহ মানুষদের আসামি করা হলো?’

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার কোটালীপাড়া থানা পুলিশকে উদ্দেশ করে বলেন, ‘বিক্ষোভের সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন। কিন্তু তখন একজন ব্যক্তিকেও আপনারা আটক করতে পারেননি। আপনাদের কাছে তো ভিডিও ফুটেজ আছে। আপনারা এই ফুটেজ দেখে আসামি করে গ্রেফতার করতে পারতেন। কিন্তু আপনারা তা না করে নিরীহ মানুষদের গ্রেফতার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আমরা মানুষের জন্য রাজনীতি করি। আপনারা যদি সেই মানুষদের হয়রানি করেন, তা হলে সাধারণ মানুষদেরকে সঙ্গে নিয়ে এর প্রতিরোধ করবো।’

এ ছাড়াও সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্য সচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান গণমাধ্যমকর্মীদের বলেন, ‘জেলা আইনশৃঙ্খলার সভায় পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার পাশাপাশি নিরপরাধ মানুষকে গ্রেফতার করে হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

/এফআর/
সম্পর্কিত
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি