গাজীপুরে ট্রাভেল ব্যাগে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

গাজীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ০৮:২১আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ০৮:২১

গাজীপুরের টঙ্গী স্টেশন রোড এলাকায় সড়কের পাশে পড়ে থাকা দুটি ট্রাভেল ব্যাগ থেকে অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধারের পর পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। মরদেহটি নরসিংদী সদর থানা এলাকার সুরুজ মিয়ার ছেলে অলি মিয়ার (৩৬)। তিনি আজমেরী পরিবহনে হেলপার হিসেবে কাজ করতেন। তবে এখনও তার মাথা পাওয়া যায়নি।

শুক্রবার (৮ আগস্ট) সকাল ১০টার দিকে ওই এলাকার হাজীর বিরিয়ানি দোকানের সামনে সড়কে পাশে দুটি ট্রাভেল ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। ব্যাগ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে তারা থানায় খবর দেন। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের ভেতরে থাকা কালো পলিথিনে মোড়ানো লাশের কয়েকটি খণ্ড উদ্ধার করে। ট্রাভেল ব্যাগে অজ্ঞাত যুবকের খণ্ডিত মরদেহ পাওয়ার ঘটনাটি স্থানীয়দের মধ্যে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এলাকাবাসীর ধারণা, রাতের কোনও একসময় স্টেশন সড়ক এলাকায় লাইটিং ব্যবস্থা দুর্বল থাকায় অপরাধীরা সহজে এ কাজ করে পালিয়ে যেতে পারে।

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম জানান, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) সহায়তায় ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষা করে অলি মিয়ার পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী