গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আরও দুজন গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
০৯ আগস্ট ২০২৫, ১১:২৪ আপডেট : ০৯ আগস্ট ২০২৫, ১১:৩৪

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগে আরও দুজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ নিয়ে এ ঘটনায় মোট সাত জনকে গ্রেফতার করা হলো।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত কমিশনার (অপরাধ) তাহেরুল হক চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার (৯ আগস্ট) ভোরে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার চর মসলন্দ (মোড়লপাড়া) গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

তাহেরুল হক চৌহান জানান, গ্রেফতারকৃতরা হলো পাবনার চাটমোহর উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামের কিয়ামুদ্দিন হাসানের ছেলে ফয়সাল হাসান (২৩) এবং কুমিল্লার হোমনা উপজেলার কাশিপুর (অনন্তপুর) গ্রামের হানিফ ভূঁইয়ার ছেলে শাহ জালাল (৩২)। গ্রেফতারকৃতরা গাজীপুর মহানগরীর বাসন থানার (চান্না) এলাকার মাহাবুব স্কুল মোড় এলাকার রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া। তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় সরাসরি জড়িত।

এর আগে, শুক্রবার (৮ আগস্ট) রাতে রাজধানীর তুরাগ এবং গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতারকৃতরা হলেন- জামালপুরের মেলান্দহ উপজেলার মাহমুদপুর গ্রামের মোবারকের ছেলে মামলার প্রধান আসামি মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, স্বাধীন, আল-আমিন এবং সুমন। তাদের মধ্যে মিজান ওরফে কেটু মিজান মহানগরীর বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকার মঞ্জু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। গ্রেফতারকৃতরা ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে মহানগরীর চান্দানা চৌরাস্তায় মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তিনি দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুরের স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন। তুহিন গাজীপুর মহানগরীর পালের মাঠ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন। তার দুই ছেলে তৌকির হোসেন তৈকি (৫) ও আবদুল্লাহ আল ফাহিম (৩)। তুহিন সাংবাদিকতার পাশাপাশি একটি ইউনানি ওষুধ কোম্পানির গাজীপুরের ডিলার ছিলেন।

এই হত্যাকাণ্ডের ঘটনায় শুক্রবার সকালে নিহত সাংবাদিকের বড় ভাই সেলিম অজ্ঞাতদের আসামি করে বাসন থানায় মামলা দায়ের করেন। সাংবাদিক হত্যার ঘটনায় সাংবাদিক, পেশাজীবী ও সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোক ও ক্ষোভের ছায়া। দ্রুত বিচারের দাবি উঠেছে সর্বস্তর থেকে।

/কেএইচটি/
সম্পর্কিত
শামীমকে পিটিয়ে হত্যা: আদালতে জবানবন্দিতে যা বললেন আমিনী
সাংবাদিকের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা, তদন্ত নিয়ে পরিবারের প্রশ্ন
‘মারার উদ্দেশ্য ছিল না, দুর্ঘটনাবশত ঘটে গেছে, এজন্য আমি অনুতপ্ত নই’
সর্বশেষ খবর
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
বাড়ি ময়মনসিংহে পোস্টিং রাঙামাটি, ইয়াবাসহ বিজিবি সদস্য ধরা খেলেন ব্রাহ্মণবাড়িয়ায়
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
রাজশাহীতে নজর কেড়েছে ৪৫ ফুট ও কয়েন চকলেটের দুর্গাপ্রতিমা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
মোবাইল নম্বর ব্লক করায় ডেকে এনে দুই ছাত্রীকে জুতাপেটা
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশন বিশ্বে মানবিকতার উজ্জ্বল উদাহরণ: জুবাইদা রহমান
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন