বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে কাঙালিভোজের আয়োজন করা ছাত্রলীগ কর্মী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
১৬ আগস্ট ২০২৫, ০৯:৩৫ আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৯:৩৫

গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাঙালিভোজের আয়োজন করায় রাতুল (২৩) নামে ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, তার বিরুদ্ধে মশাল মিছিল এবং নাশকতার অভিযোগে ছিল। শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার রাতুল গাজীপুর ইউনিয়নের নয়াপাড়া (হাজী বাড়ি) গ্রামের আনিছুর রহমান ওরয়ে রশীদ মাস্টারের ছেলে। তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।

স্থানীয়রা জানান, শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ছাত্রলীগ কর্মী রাতুল তার বাড়িতে কাঙালিভোজের আয়োজন করেন। কর্মীদেরকেসহ এলাকাবাসীর জন্য খিচুড়ি রান্না করছিলেন। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ দুপুরে তার বাড়ি থেকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

শ্রীপুর থানার ওসি মুহম্মদ আবদুল বারিক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গাজীপুর ইউনিয়নের আজুগিরচালা (গুলিস্তান মোড়) এলাকায়  মশাল মিছিলের প্রস্তুতির সময় ককটেল, পেট্রোল ও নাশকতার বিভিন্ন সামগ্রীসহ নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার জনকে আটক করে পুলিশ। ওই মামলায় রাতুলও আসামি। ওই দিন পালিয়ে যাওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। গোপন সংবাদে পুলিশ জানতে পারেন, শুক্রবার রাতুল বাড়িতে এসেছে। এমন খবরে পুলিশ দুপুরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তবে তার বাড়িতে শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কাঙালিভোজের আয়োজন ছিল কি না তা ওসি জানেন না বলে জানান।

/এফআর/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
পুলিশ-বিএনপি নেতাকর্মীদের পাহারায় সাবেক ছাত্রলীগ নেতা রোটনের জানাজা-দাফন
বেনাপোল দিয়ে দেশে ফিরলো ছাত্রলীগ নেতার মরদেহ
সর্বশেষ খবর
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
ইতিহাস গড়ে যোগ দেওয়ার ৬ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের প্রেস সচিব
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত, আহত ২
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতাসহ গ্রেফতার ৪
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক