গ্রামীণ টেলিকম ট্রাস্টের রিসোর্টে আবারও পেট্রলবোমা নিক্ষেপ

গাজীপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০২৫, ১৭:৫৯ আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৯:৩৭

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় গ্রামীণ টেলিকম ট্রাস্টের নিসর্গ রিসোর্টে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি। বুধবার (১২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার নাগরী ইউনিয়নের কুচলিবাড়ি এলাকার রিসোর্টটি থেকে অবিস্ফোরিত অবস্থায় দুটি পেট্রলবোমা উদ্ধার করা হয়।

প্রায় পাঁচ মাস আগেও নিসর্গ রিসোর্টে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনা ঘটেছিল। গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা ট্রাস্টি হলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

রিসোর্টের নিরাপত্তাকর্মী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রিসোর্টের সীমানা প্রাচীরের ভেতরে বুধবার ভোরে পেট্রলবোমাসদৃশ দুটি বস্তু দেখতে পান নিরাপত্তাকর্মীরা। তারা তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাচের বোতল দুটি উদ্ধার করে। পুলিশের ধারণা, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতে রাতের কোনও একসময় দুর্বৃত্তরা বাইরে থেকে বোতলগুলো ভেতরে নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে সেগুলো বিস্ফোরিত হয়নি।

কালীগঞ্জ থানার উলুখোলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন বলেন, ‌‘মুখে স্কচটেপ পেঁচানো বোতল দুটির ভেতরে কেরোসিন জাতীয় দাহ্য পদার্থ ছিল। দুর্বৃত্তরা সেগুলো রিসোর্টে নিক্ষেপ করলেও বিস্ফোরিত না হওয়ায় কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে। এর আগেও এই রিসোর্টে একই ঘটনা ঘটেছিল। ওই ঘটনায় করা মামলাটি এখনও তদন্তাধীন আছে।’

প্রসঙ্গত, গত ২৬ মে মধ্যরাতে একই রিসোর্টের ভেতরে দুটি পেট্রলবোমার বিস্ফোরণ ঘটে। এতে আগুন ধরে গেলে কর্তব্যরত আনসার সদস্যরা নেভাতে সক্ষম হন। সে সময় ঘটনাস্থল থেকে সুতলি দিয়ে বাঁধা তরল পদার্থভর্তি কাচের বোতল, ভাঙা কাচ ও একটি প্লাস্টিকের ড্রাম উদ্ধার করা হয়। পরে রিসোর্টের ডিউটি অফিসার অবসরপ্রাপ্ত সেনাসদস্য আব্দুল ওয়াদুদ বাদী হয়ে কালীগঞ্জ থানায় মামলা করেন।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
ঘরের মেঝেতে পুঁতে রাখা ৩০ হাতবোমার একসঙ্গে বিস্ফোরণ, উড়ে গেলো টিন
এবার ককটেল পাওয়া গেলো বুদ্ধিজীবী কবরস্থানে
উদ্ধার বোমা নিষ্ক্রিয় করলো এসআরবি
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি