নারায়ণগঞ্জে পুকুরে গোসলে নেমে দুই ভাইয়ের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০২৫, ২৩:২৪ আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ২৩:২৪

নারায়ণগঞ্জের বন্দরে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের গোবিন্দকুল এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো- রাজধানীর হাজারীবাগ এলাকার খলিল মিয়ার দুই ছেলে মো. আশিক (১২) ও মো. আরিয়ান (১০)। তাদের বাবা খলিল মিয়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মী।

স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারের সঙ্গে ফুফুর বাড়ি বন্দরে বেড়াতে আসে দুই ভাই। বিকালে ব্যাডমিন্টন খেলার পর শরীরে বালু লেগে যাওয়ায় সন্ধ্যার দিকে পুকুরে গোসল করতে নামে। কিন্তু সাঁতার না জানায় ডুবে যায়। এ সময় তাদের সঙ্গে থাকা মামাতো ভাই বাড়িতে গিয়ে বিষয়টি জানালে পরিবারের লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেন। ডুবুরি দল রাত ৮টার দিকে তাদের লাশ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘এ ঘটনায় নিহতের স্বজনদের কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে শিশুদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
বেড়াতে গিয়ে সৈকতে ডুবে প্রাণ হারালেন ৮ শিক্ষার্থী
কর্ণফুলীতে নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
মেঘনায় ঘুরতে গিয়ে ৩ স্কুলশিক্ষার্থীর মৃত্যু 
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি