দৌলতপুরে আ.লীগের পরাজিত চেয়ারম্যানসহ গ্রেফতার ২

মানিকগঞ্জ প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ১৪:০৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৪:০৫

আনোয়ার-হোসেনসরকারি কাজে বাধা ও ব্যালট পেপার ছিনতাই চেষ্টা মামলার প্রধান আসামি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার খলসী ইউনিয়নের আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন (৫৫) ও তার সমর্থক লুৎফর রহমান মাস্টারকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ভোরে মানিকগঞ্জ পৌরসভা এলাকার একটি বাড়ি থেকে গোয়েন্দা পুলিশ ও দৌলতপুর থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নামজমুল নিশাত জানান, গত বৃহস্পতিবার রাতে ভোট গণনার সময় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন তার সমর্থকদের নিয়ে রৌহা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে জোরপূর্বক প্রবেশ করে। এসময় প্রিজাইডিং অফিসার ও পুলিশের উপর হামলা করার চেষ্টা করেন আনোয়ার। পরে বিজিবি ও র‌্যাব এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এঘটনায় ওই রাতেই আনোয়ার হোসেনসহ তার বেশ কয়েকজন সমর্থকের নাম উল্লেখ করে দৌলতপুর থানায় একটি মামলা দায়ের করেন ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ওসমান গনি।  

উল্লেখ্য, দ্বিতীয় দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের ওই খলসী ইউনিয়নে জয়লাভ করেন বিএনপি সমর্থিত প্রার্থী  সাখাওয়াত জাহাঙ্গীর সেনা।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী