নারায়ণগঞ্জে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১০ জানুয়ারি ২০২৬, ০১:৩২ আপডেট : ১০ জানুয়ারি ২০২৬, ০১:৩২

নারায়ণগঞ্জের বন্দরে তৌহিদ হোসেন (২২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ২৪ নং ওয়ার্ড আমিরাবাদ বাসস্ট্যান্ড এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।  

নিহত মো. তৌহিদ হোসেন বন্দর উপজেলার ২৪ নং ওয়ার্ড আমিরাবাদ বক্তারকান্দি এলাকার মিশুক চালক মামুন মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে আমিরাবাদ বাসস্ট্যান্ডের কাছে পতিত জমিতে তৌহিদের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। তারা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

নিহতের বাবা মামুন মিয়া বলেন, দুদিন আগে বকেয়া টাকা নিয়ে স্থানীয় মুদি দোকানি মোহাম্মদের সঙ্গে আমার ছেলের ঝগড়া হয়। ওই ঘটনার পর মোহাম্মদ তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। আমি আমার ছেলে হত্যার বিচার চাই।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, সন্ধ্যায় তৌহিদের গলাকাটা লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

/এএম/এমকেএইচ/
সম্পর্কিত
নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ঢাকায় গ্রেফতার
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
রাজধানীর একটি বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সর্বশেষ খবর
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
কপ৩১ যেন ‘কঠিন সিদ্ধান্ত পিছিয়ে দেওয়ার আরেকটি আয়োজন’ না হয়
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (১৩ নভেম্বর, ২০২৬)
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
জীবাশ্ম জ্বালানি ব্যবহার বন্ধের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
রেকর্ড গড়ে গোল, ইংল্যান্ডকে জেতালেন হ্যারি কেইন
সর্বাধিক পঠিত
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
ছুটে আসছে হাজারো মানুষ, নিচ্ছে তাজা ইলিশের স্বাদ: লাগে না প্রবেশ ফি
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
একসঙ্গে ৫০ লাখ নিয়ে নারী পুলিশ কর্মকর্তা বললেন ‘এক-দুই কোটি টাকাও আসতে পারে’
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
চাঁদাবাজদের ভয়ে গোপনে ডিসিকে স্মারকলিপি, এক জেলার সব ফার্মেসি বন্ধের ঘোষণা
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার
রুশ তরুণীর আমন্ত্রণে বেলারুশের গ্রামে ভারতীয় ইউটিউবার