নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার, বিএনপি নেতাকে বললেন কর্মী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২২ জানুয়ারি ২০২৬, ১৭:২৭ আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১৭:২৭

জাতীয় সংসদ নির্বাচন ঘিরে অবৈধ অস্ত্র মজুত নিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা বিএনপি নেতাকর্মীদের কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর থেকে ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। তবে ভিডিওটি কখনকার, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, সোনারগাঁ উপজেলা বিএনপির সহসভাপতি বজলুর রহমান ওরফে ডন বজলু দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে স্থানীয় একটি রেস্টুরেন্টে খাবার খাচ্ছিলেন। এ সময় তার সঙ্গে থাকা কর্মীদের মধ্যে একজনকে বলতে শোনা যায়, নির্বাচন সামনে রেখে সোনারগাঁ এলাকায় প্রচুর অবৈধ অস্ত্র মজুত করা হচ্ছে। পাশে বসা আরেক কর্মী বজলুকে বলছেন, ‌‘নির্বাচনের জন্য আমাদের আরও দুটি অস্ত্র দরকার।’ তাদের কথোপকথনে অবৈধ অস্ত্র মজুতের বিষয়টি উঠে এসেছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ ও নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে নির্বাচনি প্রচারে নেমেছেন ডন বজলু ও তার সহযোগীরা। গিয়াস উদ্দিন বিএনপির সাবেক সংসদ সদস্য। অবৈধ অস্ত্র মজুত নিয়ে আলোচনা করা প্রত্যেকে এই প্রার্থীর হয়ে কাজ করে যাচ্ছেন। 

বিএনপি নেতা ডন বজলু অনুসারীদের নিয়ে রেস্টুরেন্টে খাবার খেতে খেতে অবৈধ অস্ত্র মজুতের কথা বলেন

এ বিষয়ে জানতে বজলুর রহমান ওরফে ডন বজলুর মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেউ যদি অবৈধ অস্ত্র মজুত বা অস্ত্র ব্যবহার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে। আর দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি প্রচারণা করলে দল থেকে বহিষ্কার করা হবে।’

এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহম্মেদ বলেন, ‘ওই ভিডিওটি দেখেছি। যাচাই-বাছাই করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

গত বছরের ২৯ জুন বন্দরের হরিপুর বিদ্যুৎকেন্দ্রের একটি টেন্ডারকে কেন্দ্র করে বজলুর রহমান ওরফে ডন বজলুর উপস্থিতিতে তার লোকজন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান মুকুলকে প্রকাশ্যে হেনস্তা করেন। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। সেই ঘটনায় ডন বজলুকে প্রধান আসামি করে মামলা করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। তবে স্থানীয় বিএনপির শীর্ষ নেতাদের মদতের কারণে তাকে গ্রেফতার করছে না পুলিশ।

/এএম/
সম্পর্কিত
বগা আমার গাড়িতে উঠেছে, প্রমাণ দিলে রাজনীতি ছেড়ে দেবো: মেয়র শাহাদাত
ওসির কক্ষে বসেই হুমকি, ‘আগের ওসি যে পথে গেছেন, আপনিও যাবেন সেই পথে’
কুটির শিল্পের মাধ্যমে পোশাক খাতের চেয়েও বেশি আয় করা সম্ভব: গয়েশ্বর
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি