নারায়ণগঞ্জ-৩ আসন

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াতের প্রার্থী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৫ জানুয়ারি ২০২৬, ২২:৩৩ আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ২২:৪৮

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। রবিবার (২৫ জানুয়ারী) সন্ধ্যায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে ইকবাল হোসেন ভূঁইয়া বলেন, “আমার বোন অসুস্থ হওয়ার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সময়মতো উপস্থিত হয়ে প্রার্থিতা প্রত্যাহার করতে পারিনি। নির্ধারিত সময়ের পরে যাওয়ায় মনোনয়ন প্রত্যাহারের আবেদন গ্রহণ করেননি জেলা রিটার্নিং অফিসার। তাই আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি।’ 

তিনি বলেন, ‘নারায়ণগঞ্জ-৩ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী খেলাফত মজলিসের রিকশা প্রতীকের শাহজাহান শিবলী। তাকে বিজয়ী করার আহ্বান জানাই।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমদ, জেলা জামায়াতের আমির মমিনুল হক সরকার, সেক্রেটারি হাফিজুর রহমান, জেলার সহকারী সেক্রেটারি আবু সাঈদ মোল্লা ও সহকারী সেক্রেটারি জামাল হোসাইন প্রমুখ।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ-৩ আসনে ১১ জন প্রার্থীর মধ্যে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোট থেকে চার জন নির্বাচনি মাঠে ছিলেন। তারা হলেন- জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া, খেলাফত আন্দোলনের আতিকুর রহমান নান্নু মুন্সী, খেলাফত মজলিসের শাহজাহান শিবলী, এবি পার্টির আরিফুল ইসলাম। এর মধ্যে আজ বাংলাদেশ খেলাফত মজলিসের শাহজাহানকে সমর্থন দিয়ে প্রার্থিতা প্রত্যাহার করে নেন জামায়াতের প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়া।

/এএম/
সম্পর্কিত
তুরস্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন জামায়াত আমির
তুরস্কের ইস্তাম্বুল ইউনিভার্সিটিতে বক্তব্য দেবেন জামায়াত আমির
টেক্সটাইল খাতের সমস্যা সংসদে তুলে ধরার আশ্বাস জামায়াতের
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি