শালবনে টিকটক ভিডিও করতে গিয়ে মিললো অর্ধগলিত লাশ

গাজীপুর প্রতিনিধি
২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩২

গাজীপুরে শালবনে কয়েকজন কিশোর টিকটক ভিডিও করতে গিয়ে অর্ধগলিত অজ্ঞাত ব্যক্তির (২২) একটি লাশ দেখতে পায়। খবর পেয়ে লাশটি উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে এটি পুরুষের লাশ বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার বিকে বাড়ি এলাকার বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাঁশরী রিসোর্টের দক্ষিণ পাশে শালবানের ভেতর বেশ কয়েকজন কিশোর টিকটকের ভিডিও করতে যায়। শুটিং করার সময় বনের ভেতরে তীব্র দুর্গন্ধ নাকে আসে। তারা সামনে এগিয়ে মাটিতে চাপা দেওয়া ও কিছু অংশ বের হওয়া অবস্থায় লাশটি দেখতে পায়। দ্রুত জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

টিকটক ভিডিও করতে যাওয়া কিশোররা জানায়, তারা বিভিন্ন স্থানে ভিডিও ধারণ করে। শালবনের ভেতর ঢোকার পর পচা গন্ধ পায়। পরে মাটির নিচে চাপা দেওয়া লাশটি দেখতে পায় তারা। ধারণা করা হচ্ছে শিয়াল মাটি খুঁড়ে কিছু অংশ খেয়ে ফেলায় লাশটি মাটির ওপরে উঠে আসে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ২০ থেকে ২২ দিন আগে হত্যা করে ওই বনে লাশ মাটিচাপা দিয়ে পালিয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। ধারণা করছি, এটি হত্যাকাণ্ড। জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছেন।’

/এএম/ 
সম্পর্কিত
ঘরের আলমারিতে শিশুর লাশ, অভিযুক্ত নারীকে পিটিয়ে হত্যা
নিজ দলের সভাপতিকে হত্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার
আর্জেন্টিনার আরেক সমর্থকের মৃত্যু
সর্বশেষ খবর
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
দেশের ১৯ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি 
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ছাত্রজীবনেই শক্তিশালী পেশাগত পরিচয় গড়ে তুলবেন কীভাবে
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
ফাইনাল হেরে মাঠেই হাতাহাতি, নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টিনার একাধিক তারকা
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
বার্নহ্যামের মন্ত্রিসভায় প্রতিরক্ষামন্ত্রী হলেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী স্ট্রিটিং
সর্বাধিক পঠিত
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
পরবর্তী ২০৩০ ফিফা বিশ্বকাপের আয়োজক কারা, জেনে নিন সূচি ও নতুন ফরম্যাট
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
মালয়েশিয়ায় কর্মী পাঠানো ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
সাবান-আইসক্রিমসহ চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ 
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
চল্লিশে বুড়িয়ে যাওয়ার দিন শেষ, এখন ‘প্রাইম টাইম’
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না
মিত্রদের নিয়ে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নৈশভোজ: কারা যাচ্ছেন, কারা যাচ্ছেন না