রেললাইনের পাশে পড়ে ছিল নিখোঁজ ব্যাংক কর্মকর্তার লাশ

কিশোরগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০২৬, ২৩:৩৯ আপডেট : ০৪ মার্চ ২০২৬, ২৩:৩৯

কিশোরগঞ্জের ভৈরবে অফিসে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের চার দিন পর রেললাইনের পাশ থেকে জনতা ব্যাংকের এক কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) সন্ধ্যায় উপজেলার কালিকাপ্রসাদ এলাকার বিসিক শিল্পনগরীর বিপরীত পাশে রেললাইনের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আলমগীর হোসেন (৪৭) ভৈরব বাজার শাখার জনতা ব্যাংকের অফিসার ছিলেন। তিনি হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর লম্বাহাটি গ্রামের বাসিন্দা। চাকরি সূত্রে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান আকন্দ বাংলা ট্রিবিউনকে, ‘আলমগীর হোসেন জনতা ব্যাংকের ভৈরব শাখার কর্মকর্তা। তার স্ত্রী তাসলিমা আক্তার ভৈরবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত। এই দম্পতি কালিকাপ্রসাদ বাসস্ট্যান্ড এলাকায় বসবাস করেন। গত রবিবার সকাল সাড়ে ৮টায় বাসা থেকে অফিসে যাওয়ার জন্য বের হন আলমগীর। পরে অফিস থেকে জানানো হয়, অফিসে যাননি। তার মোবাইল নম্বরও বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় ওই দিনই ভৈরব থানায় নিখোঁজের সাধারণ ডায়েরি করেন স্ত্রী তাসলিমা। আজ সন্ধ্যায় স্থানীয় লোকজন কালিকাপ্রাসাদ এলাকার বিসিক শিল্পনগরীর রেললাইনের বিপরীত পাশে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের পাশে একটি কীটনাশকের বোতল পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

/এএম/ 
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি