তিন জেলায় সড়ক দুর্ঘটনা ও ট্রেনের ধাক্কায় নিহত ৬

সিরাজগঞ্জ ও মাদারীপুর প্রতিনিধি
১২ মার্চ ২০২৬, ২২:৫৬আপডেট : ১২ মার্চ ২০২৬, ২৩:০৭

সিরাজগঞ্জে রেলসেতুর ওপর দাঁড়িয়ে ছবি তোলার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে সেতুর নিচে পড়ে দুই খালাতো ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে উল্লাপাড়া উপজেলার ঘাটিনা রেলসেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে মাদারীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত হয়েছেন। দুপুর ২টার দিকে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নবাব মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া যশোরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন আহত হয়েছেন।

ট্রেনের ধাক্কায় নিহতরা হলেন- সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের ফয়সাল কবির (২৫) ও একই এলাকার সামির হোসেন (২৪)।

পুলিশ ও স্থানীয় লোকজন জানান, বৃহস্পতিবার দুপুরে দুই ভাই বেলকুচি উপজেলা থেকে ঘাটিনা রেলসেতু এলাকায় শিমুল ফুল দেখতে এসেছিলেন। এ সময় তারা ওই সেতুর মাঝখানে দাঁড়িয়ে ছবি তুলছিলেন। বেলা আড়াইটার দিকে পঞ্চগড় থেকে আসা ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনটি ধাক্কা দিলে দুই ভাই ছিটকে সেতুর নিচে পড়েন। সামির হোসেন ঘটনাস্থলেই মারা যান। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় ফয়সাল কবিরকে উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বলেন, ‌‘দুর্ঘটনার পর নিহতদের পরিচয় শনাক্ত করা হয়। পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই সন্ধ্যায় লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।’

মাদারীপুরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শ্যালক ও দুলাভাই নিহত

অপরদিকে, দ্রুতগতিতে আসা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক সাইমুন ভূঁইয়া (৩৫) নিহত হন। এ সময় সাইমুনের শ্যালক মোটরসাইকেল আরোহী নাজমুল খাঁকে (১৭) স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মোটরসাইকেল আরোহীরা কালির বাজার ইসলামী ব্যাংক থেকে টাকা উত্তোলন করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাজমুল খাঁ রাজৈর উপজেলার ইসবপুর ইউনিয়নের সোনাপাড়া গ্রামের পান্নু খাঁর ছেলে। সাইমুন উদ্দিন ফরিদের বাড়ি নেত্রকোনা জেলায়। নিহত দুজন সম্পর্কে শ্যালক-দুলাভাই।

শ্রীনদী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মাহমুদ জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। ট্রাকচালক সূর্য মিয়াকে আটক করে ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-মাগুরা মহাসড়কের ভাটার আমতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাগুরার শালিখা উপজেলার শতখালি গ্রামের কবির হোসেন (৩০) ও মো. হানিফ। আহত আশিক (২৫) একই গ্রামের হোসেন আলীর ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক।

বাঘারপাড়া থানার ওসি মাহমুদুল হাসান জানান, সন্ধ্যায় কবির, হানিফ ও আশিক একটি ইঞ্জিনচালিত ভ্যানযোগে খাজুরা থেকে মাগুরার দিকে যাচ্ছিলেন। বাঘারপাড়া উপজেলার ভাটার আমতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পরিবহনের সঙ্গে তাদের ভ্যানটির সংঘর্ষ হয়। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কবির মারা যান। স্থানীয় লোকজন অন্য দুইজনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় আহত আশিকের অবস্থা আশঙ্কাজনক। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ পরিবহনটিকে শনাক্ত করার চেষ্টা করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

/এএম/ 
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে