পদ্মায় তীব্র বাতাস, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ৪ ঘণ্টা পর চলছে ফেরি

রাজবাড়ী প্রতিনিধি
২৮ মার্চ ২০২৬, ১০:৩৪আপডেট : ২৮ মার্চ ২০২৬, ১০:৩৪

ঝোড়ো বাতাসের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে প্রায় চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তবে বাতাস কমলে শনিবার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ফেরি চলাচল বন্ধ থাকায় সেখানে নদী পার হতে আসা গাড়ির দীর্ঘ লাইন তৈরি হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয় জানায়, শুক্রবার মধ্যরাত ৩টার পর পদ্মা নদীতে প্রচণ্ড ঝোড়ো বাতাস শুরু হয়। সেই সঙ্গে হালকা বৃষ্টিও হয়। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে রাত সোয়া ৩টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে দৌলতদিয়া প্রান্তে তিনটি ঘাটের  মধ্যে গত বুধবার বাস দুর্ঘটনার কারণে ৩ নম্বর ঘাট বন্ধ থাকায় ৪ ও ৭ নম্বর এই দুটি ঘাট দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। মাত্র দুটি ঘাট দিয়ে ঈদ–পরবর্তী সময়ে যানবাহন পারাপার কিছুটা বিঘ্নিত হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক জেসানুল ইসলাম বলেন, প্রচণ্ড কালবৈশাখী ঝোড়ো বাতাসের কারণে গতকাল গভীর রাত ৩টার কিছু পর পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে দেয়। পরবর্তী সময় কর্তৃপক্ষের নির্দেশে রাত সোয়া ৩টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া নৌপথে ফেরিসহ নৌযান চলাচল বন্ধ রাখা হয়। প্রায় চার ঘণ্টার পর আজ সকাল ৭টার আগে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে আবার ফেরি চালু হয়।

/এফআর/
সম্পর্কিত
দৌলত‌দিয়া-পাটুরিয়া নৌপথে ২৪ ঘণ্টায় ৪৩০১ যানবাহন পারাপার
ঈদ শেষে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই ভোগা‌ন্তি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে স্বাভাবিক হলো ফেরি চলাচল
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী