ব্রিজে পা আটকে পড়া নারীকে উদ্ধার করলো ফায়ার সার্ভিস

সাভার প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ২১:৪৫ আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ২১:৪৫

ঢাকার ধামরাই উপজেলার শরিফবাগ এলাকায় একটি বেইলি ব্রিজের লোহার পাতের ফাঁকে এক নারীর পা আটকে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ওই নারীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে শরিফভাগ বেইলি ব্রিজের দক্ষিণ অংশে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই নারীর নাম স্বপ্না বেগম (৫০), তিনি শরীফভাগ এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই নারী শরিফবাগ বেইলি ব্রিজটি পার হচ্ছিলেন। ব্রিজের একটি ক্ষতিগ্রস্ত অংশের লোহার পাতের ফাঁকে হঠাৎই তার এক পা ঢুকে যায়। স্থানীয়রা দীর্ঘক্ষণ চেষ্টা করেও তাকে বের করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

স্বর্ণখালী এলাকার বাসিন্দা এসআই আশরাফুল বলেন, প্রায় প্রতিদিন এই ব্রিজে অটোরিকশা ও সিএনজির চাকা আটকে যায়। ছোট দুর্ঘটনার পাশাপাশি মাঝারি দুর্ঘটনাও ঘটে। স্ট্যান্ডিং পয়েন্টের পাটাতন নাই, যেকোনও সময় বড় ধরনের দুর্ঘটনাও ঘটতে পারে। 

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন খান জানান, খবর পাওয়ার ১০ মিনিটের মধ্যেই আমাদের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বিশেষ যন্ত্রপাতির (হাইড্রোলিক স্প্রেডার) সাহায্যে লোহার পাতটি কিছুটা আলগা করে প্রায় ২০ মিনিটের চেষ্টায় ওই নারীকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়। উদ্ধার নারীকে আমরা হাসপাতালে পৌঁছে দেই, বর্তমানে তিনি সুস্থ আছেন।

এ বেইলি ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। মাঝেমধ্যেই এখানে এমন ছোটখাটো দুর্ঘটনা ঘটে। ব্রিজটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

/এফআর/
সম্পর্কিত
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
জরিপে উদ্বেগজনক চিত্র, অগ্নিকাণ্ড মোকাবিলায় কতটা প্রস্তুত দেশ?
বনানীর সেই এফআর টাওয়ারের পাশের ভবনে আগুন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি