বিদ্যুতের খুঁটি উপড়ে পড়লো চলন্ত অটোরিকশার ওপর, প্রাণ গেলো শিক্ষিকার

গাজীপুর প্রতিনিধি
০৬ মে ২০২৬, ১২:২০ আপডেট : ০৬ মে ২০২৬, ১২:২০

গাজীপুরের কালীগঞ্জে চলন্ত অটোরিকশার ওপর বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে শিউলি (৩৫) নামে এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। এ ছাড়া অটোরিকশায় থাকা আরও দুই যাত্রী গুরুতর আহত হন। মঙ্গলবার (৫ মে) দুপুরে উপজেলার নাগরী ইউনিয়নের শিমুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষিকা শিমুলিয়া এলাকার হাসানের মেয়ে। তিনি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, গতকাল দুপুরে ঝড়-বৃষ্টির মধ্যে শিউলি অটোরিকশায় করে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে শিমুলিয়া রেলগেটের পূর্ব পাশে পাওয়ার প্ল্যান্ট অফিসের সামনে পৌঁছালে রাস্তার পাশে থাকা পল্লী বিদ্যুতের একটি খুঁটি সরাসরি অটোরিকশাটির ওপর ভেঙে পড়ে। ওই সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ সচল ছিল। ঘটনাস্থলেই শিউলির মৃত্যু হয়। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহত দুই জনকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ জাকির হোসেন বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে।

/এফআর/
সম্পর্কিত
মেধায় উত্তীর্ণ ঠিকানাহীন ছেলেটি প্রাথমিকের শিক্ষকের নিয়োগপত্র হাতে পেলেন
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার জনের মৃত্যু, আক্রান্ত ১৩৯০
‘আমাকে বাঁচতে দেওয়া হলো না’ বলে গ্যাসের ট্যাবলেট সেবন, ব্যাংক ম্যানেজারের মৃত্যু
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি