ডিবির অভিযানে বোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি

মাদারীপুর প্রতিনিধি
০৭ জুলাই ২০২৬, ০৩:২৭আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৩:২৭

মাদারীপুর সদর উপজেলার লক্ষীগঞ্জে গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানের সময় বোমার বিস্ফোরণ ঘটিয়ে একাধিক মামলার আসামি পারভেজ ব্যাপারীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে লক্ষীগঞ্জ এলাকায় অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে পারভেজ ব্যাপারীকে গ্রেফতার করা হলেও তাকে হেফাজতে রাখা সম্ভব হয়নি। পরে ঘটনাস্থল থেকে তার ফেলে যাওয়া ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাঈম জানান, পারভেজকে গ্রেফতারের পর তার সহযোগীরা ধারাবাহিকভাবে বোমার বিস্ফোরণ ঘটিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে তোলে। ওই সুযোগে তারা পারভেজকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, পারভেজকে আটকের পর অস্ত্র উদ্ধারের জন্য পুলিশ তাকে একটি পুকুরপাড় এলাকায় নিয়ে যায়। তার দেওয়া তথ্য অনুযায়ী সেখানে পৌঁছানোর কিছুক্ষণ পর কয়েকজন ব্যক্তি একের পর এক বোমার বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধোঁয়া ও আতঙ্কের মধ্যে তারা পারভেজকে ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে ছোটাছুটি করেন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। বোমা হামলায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে। একইসঙ্গে পলাতক পারভেজ ব্যাপারীকে পুনরায় গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘কেপ ভার্দে আমাদের শিখিয়েছে, কোনও ম্যাচই সহজ নয়’
‘কেপ ভার্দে আমাদের শিখিয়েছে, কোনও ম্যাচই সহজ নয়’
জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে
ডিবির অভিযানে বোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি
ডিবির অভিযানে বোমা হামলা, ছিনিয়ে নেওয়া হলো আসামি
শূন্য হাতে বিদায় রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন
শূন্য হাতে বিদায় রোনালদোর, কোয়ার্টার ফাইনালে স্পেন
সর্বাধিক পঠিত
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
জামায়াতকে সাধুবাদ, শেখ হাসিনার দেশে ফিরতে বাধা নেই: রুমিন ফারহানা
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
যে কারণে যুবককে গলা কেটে হত্যা করলো চার ভাই, রহস্য জানালো পিবিআই
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
বিদেশিদের জন্য ভিসার নতুন দরজা খুলছে বাংলাদেশ
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আদালতের হুঁশিয়ারিতে দুই ঘণ্টার মধ্যে ‘অসুস্থ’ সালাম মুর্শেদী হাজির
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল
আনচেলত্তিকে নিয়ে নিজেদের সিদ্ধান্ত জানালো ব্রাজিল