থানায় গিয়ে সন্তানদের বিরুদ্ধে অভিযোগ দিলেন বৃদ্ধ বাবা, চাইলেন বিচার

গোপালগঞ্জ প্রতিনিধি
২৭ জুলাই ২০২৬, ০০:২৪আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০০:২৪

সারা জীবন কঠোর পরিশ্রম করে সন্তানদের মানুষ করেছেন। কিন্তু জীবনের শেষ প্রান্তে এসে সেই সন্তানদের অবহেলা, ভরণ-পোষণ না দেওয়া ও নির্যাতনের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছেন ৯৭ বছর বয়সী এক বৃদ্ধ। সন্তানদের অবহেলায় বর্তমানে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন বলে অভিযোগ করেছেন তিনি।

রবিবার (২৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় লিখিত অভিযোগ করেন উপজেলার গিমাডাঙ্গা পূর্বপাড়া গ্রামের বাসিন্দা আব্দুস সালাম।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার তিন ছেলে ও চার মেয়ে রয়েছে। ছেলেরা সবাই আয়-রোজগার করলেও কেউ তার ভরণ-পোষণের দায়িত্ব পালন করছেন না। বড় ছেলে অলী বিশ্বাসের প্ররোচনায় অন্য ছেলেরাও তার দেখাশোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

বৃদ্ধ আব্দুস সালামের ভাষ্য, বয়সের ভারে তিনি কর্মক্ষম নন। জীবিকার তাগিদে বাধ্য হয়ে পথে পথে ভিক্ষা করে দিন কাটাতে হচ্ছে। খাবার বা পরনের কাপড় চাইলে ছেলেরা তার সঙ্গে দুর্ব্যবহার ও শারীরিক নির্যাতন করেন বলেও অভিযোগ করেন তিনি। এমনকি তার ব্যবহৃত কাঁথা-কম্বলেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

অসহায় এই বৃদ্ধ অভিযোগে আরও বললেন, বার্ধক্যের কারণে তিনি মানবেতর জীবনযাপন করছেন। তাই আইন অনুযায়ী সন্তানদের কাছ থেকে ভরণ-পোষণ নিশ্চিত করা এবং অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত বড় ছেলে অলী বিশ্বাস অভিযোগের কিছু অংশের সত্যতা স্বীকার করেন। তবে তার দাবি, তিন ভাইয়ের মধ্যে মেজো ভাই তাদের বাবা-মায়ের কোনও খোঁজখবর নেন না। কেন নেন না, সে বিষয়ে বাবার কাছেই জানতে বলেন তিনি।

অলী বিশ্বাসের ভাষ্য, তাদের বাবা মেজো ছেলের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেন না। এ কারণেই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মতে, সারাজীবন সন্তানদের ভবিষ্যৎ গড়তে কঠোর পরিশ্রম করা এই বৃদ্ধ এখন চরম অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। তাদের ভাষ্য, ঘটনাটি শুধু একটি পরিবারের নয়, বরং প্রবীণ বাবা-মায়ের প্রতি সন্তানের দায়িত্ব ও মানবিকতার বিষয়টিকেও সামনে নিয়ে এসেছে।

টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী বললেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
চিকিৎসকের বিরুদ্ধে শতাধিক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুললেন নার্স
পুলিশ দেখে দুই হাতে পিস্তল নিয়ে গুলি করতে করতে পালায় শুটার বাপ্পি
সর্বশেষ খবর
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
অভিযানে আসা ম্যাজিস্ট্রেটকে ‘ঠান্ডা খেয়ে চলে যেতে’ বলা অ্যাগ্রো মালিককে জরিমানা
ঘুষ নিয়ে ভাইরাল সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত
ঘুষ নিয়ে ভাইরাল সেই সরকারি কর্মকর্তা বরখাস্ত
অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির
অধিভুক্ত কলেজে সাইবার সিকিউরিটি ক্লাব গঠনের ঘোষণা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির
গ্যাস সংকট: বন্ধ হচ্ছে কারখানা, ঝুঁকিতে রফতানি-কর্মসংস্থান
গ্যাস সংকট: বন্ধ হচ্ছে কারখানা, ঝুঁকিতে রফতানি-কর্মসংস্থান
সর্বাধিক পঠিত
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যেদিক দিয়েই আসবেন সেদিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
খানজাহান আলী বিমানবন্দরে চীনা অর্থায়নের আভাস: প্রস্তাব পেলে একনেকে উপস্থাপনের আশ্বাস
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
ফেরি থেকে মাঝ পদ্মায় ঝাঁপ দেওয়া নারীকে ফরিদপুরে জীবিত উদ্ধার
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ
বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ, সীমান্তের  ৯ নারীকে ফিরিয়ে নিয়ে গেছে বিএসএফ