১৪ হাজার ইয়াবাসহ মাদক কারবারি জাহাঙ্গীর গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি
২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭ আপডেট : ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৭

গাজীপুরের শ্রীপুরের মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলমকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। পরে তার ভাড়া বাসার কক্ষ থেকে ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৭ জুলাই) বিকাল পৌনে ৪টার দিকে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিম খণ্ড (প্রশিকা মোড়ের) ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নান্নু মিয়া ওরফে লাল মিয়ার ছেলে। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হবে।

শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানান, বিশ্বস্ত সোর্সের তথ্যের ভিত্তিতে কেওয়া পশ্চিম খণ্ড (প্রশিকা মোড়ের) দক্ষিণ পাশে সাইজুদ্দিনের মালিকানাধীন পাঁচ তলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় অভিযান চালায় পুলিশ। পরে দক্ষিণ পাশের ফ্ল্যাটের উত্তর পূর্ব কোনার বেডরুম থেকে তাকে আটক করে। পরে তার ঘর তল্লাশি করে কালো রঙের ব্যাগে রাখা ১৪ হাজার ৪০০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৫৩ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়। সে এলাকায় চিহ্নিত মাদক সম্রাট। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলাসহ বিভিন্ন মামলা রয়েছে।

তিনি আরও জানান, গত বছরের ৩১ ডিসেম্বর দিবাগত রাতে কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় মাদক উদ্ধার অভিযান চালায় পুলিশ। পরে জাহাঙ্গীরের নেতৃত্বে ও তার সহযোগীরা পুলিশের ওপর হামলা করলে তিন পুলিশ সদস্য আহত হন। ওই সময় হামলাকারীরা পুলিশের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেয়। সম্প্রতি সে কারাগার থেকে জামিনে ছাড়া পেয়ে এলাকায় এসে আবার মাদক ব্যবসা শুরু করে। পরে বিশ্বস্ত সোর্সের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।

/এফআর/
সম্পর্কিত
দুই লাখ টাকায় শিশু বিক্রির অভিযোগ বাবা-দাদার বিরুদ্ধে
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
বাসে করে চালান আসছিল ঢাকায়, বৃদ্ধার কাছে মিললো ১০ লাখ টাকার হেরোইন
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি