সড়কে ছেলের লাশ পড়ে আছে শুনেই অজ্ঞান হয়ে মায়ের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
২১ আগস্ট ২০২৬, ১৭:০২ আপডেট : ২১ আগস্ট ২০২৬, ১৭:০২

গাজীপুরের কাপাসিয়ায় ছেলে আতাউর রহমান (৫৫) নামের একজনের লাশ উদ্ধারের খবর শুনে তার মায়ের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার সনমানিয়া ইউনিয়নের মির্জানগর শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া নারীর নাম জহুরা খাতুন (৭৫)। তিনি উপজেলার বারিষাব ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আবদুল কাদিরের স্ত্রী।

পুলিশ ও স্বজনরা জানান, গতকাল বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আতাউর। রাত সাড়ে ৭টার দিকে মির্জানগর বালিকা উচ্চবিদ্যালয়ের পাশের সড়কের নির্জন স্থানে তার লাশ পড়ে থাকতে দেখেন পথচারীরা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর দেওয়া হলে আড়াল বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তখন তার পরিচয় জানা যায়নি। প্রায় এক ঘণ্টা পর পরিবারের সদস্যরা শনাক্ত করেন।

আতাউরের মামাতো ভাই আকরাম হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ৮টার দিকে আতাউরের লাশ শনাক্ত করা হয়। এ খবর শুনে তার মা জহুরা খাতুন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়। জহুরা খাতুন দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

তিনি বলেন, পুলিশের সঙ্গে কথা বলে এবং ঘটনাস্থলের পরিস্থিতি দেখে ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে আতাউরকে হত্যা করা হয়ে থাকতে পারে।

স্বজনেরা জানান, আতাউরের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন তিনি।

কাপাসিয়ার আড়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সফিকুল ইসলাম বলেন, আতাউরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
ঢাকায় হত্যা করে নীলফামারীতে নিয়ে পুতে রাখা হয় যুবকের মরদেহ
আদালত ভবনের ৬ তলা থেকে সরকারি মহিলা কলেজের কোষাধ্যক্ষকে ফেলে দিলো কে?
মাদকবিরোধী অভিযান থেকে বাঁচতে নদীতে ঝাঁপ, ২৬ ঘণ্টা পর মিললো শিক্ষার্থীর মরদেহ
সর্বশেষ খবর
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
বিলিয়ন ডলার পাচারের অভিযোগ, মামলা দ্রুত নিষ্পত্তি চায় আমিরাত
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতির সুপারিশ
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
দেশের সব শহরে মাস্টারপ্ল্যানের কাজ চলছে: গণপূর্তমন্ত্রী
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি
বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি