সড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেক বাসে আগুন, মালিক আটক

গাজীপুর প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৬, ২১:১১ আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ২১:১২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার কাজলী সিএনজি পাম্পের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় হঠাৎ বাসটির পেছনের অংশ থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয় লোকজন। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে বাসটির কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বাসের মালিক আজাদকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা তারিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘মোবাইল ফোনে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কীভাবে আগুনের ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নির্ধারণ করা যায়নি।’

সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা এলাকার কাজলী সিএনজি পাম্পের সামনে বাসে আগুন

একই দিন ভোর সাড়ে ৫টার দিকে চন্দ্রা এলাকায় একই কোম্পানির আরেকটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, ‘সকালে একটি বাসে আগুন দেওয়া হয়েছিল। সন্ধ্যায় আরেকটি আগুন দেওয়া হয়। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। পরিকল্পিত ঘটনা কিনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় বাসের মালিককে আটক করেছে পুলিশ।’

 

/এএম/ 
সম্পর্কিত
চীনে বহুতল ভবনে আগুন, প্রাণ হারালেন ১৪ জন
গেন্ডা-বলিয়ারপুরে চার ঘণ্টার ব্যবধানে দুই বাসে আগুন
‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন, জড়িতদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশন
সর্বশেষ খবর
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ম্যাকাওয়ের মায়া ছেড়ে ছেংতুর পথে যমজ জায়ান্ট পান্ডা
ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
ডিলারের গোডাউন ভাঙচুর করে ৬১১ বস্তা সার নিয়ে গেলেন কৃষকরা
শত বছর ধরে জনমানবহীন এই ভৌতিক শহর
শত বছর ধরে জনমানবহীন এই ভৌতিক শহর
যেসব ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিরোধীদলের নোটিশ
যেসব ইস্যুতে আলোচনা চেয়ে সংসদে বিরোধীদলের নোটিশ
সর্বাধিক পঠিত
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা, বেতন ১০ হাজার
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
মোটা অঙ্কের চুক্তিতে মোদিকে ট্রাম্পের অভিনন্দনবার্তা, নেপথ্যে মার্কিন লবিং ফার্ম
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
তুরস্ক সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
মাজারের ৬৮ ডেকচি গায়েব, আওয়ামী লীগকে দায়ী করলেন শাহাদাত
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’
‘ভারত ও বাংলাদেশকে ফাইনালে দেখতে চাইলে বাকি দলগুলোকে বাড়ি পাঠিয়ে দিন’