‘জয় বাংলা’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংকে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

গোপালগঞ্জ প্রতিনিধি 
১০ নভেম্বর ২০২৬, ২১:১৭ আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২১:১৭

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের ভেতরে কোনও ক্ষয়ক্ষতি না হলেও দরজার কিছু অংশ পুড়ে গেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় এ ঘটনা ঘটে। মো. সুজন মোল্লা নামে এক ছাত্রলীগ কর্মী ঘটনাটি ঘটিয়েছেন বলে নিজেই ফেসবুকে ভিডিও পোস্ট করে স্বীকার করেছেন। 

ভিডিওতে দেখা যায়, মঙ্গলবার দুপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী সুজন মোল্লাসহ তিন জন ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক পাটগাতী টুঙ্গিপাড়া শাখায় তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেন। তখন সুজন বলেন, ‘ইউনূসের মতো কোনও স্বৈরাচারের ঠাঁই টুঙ্গিপাড়াতে হবে না।’ পরে প্রধান ফটকের তালা ভাঙার চেষ্টা করেন তারা। 

গ্রামীণ ব্যাংকের পাটগাতী টুঙ্গিপাড়া শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার জাহিদ বলেন, ‘সকালে কার্যালয়ের প্রধান ফটক তালা দিয়ে আমরা সবাই বাইরে কাজ করছিলাম। দুপুরে পেট্রোল বোমা মারার খবর পেয়ে অফিসে আসি। এতে ভেতরে কোনও ক্ষতি না হলেও একটি দরজার কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে যারা এ ঘটনা ঘটিয়েছে তারাই আবার ফেসবুকে পোস্ট করেছেন।’

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
বিএনপি-জামায়াত-এনসিপির নেতাকর্মী একজোট, ছাত্রলীগের হাবিবকে গ্রেফতারে আলটিমেটাম
চট্টগ্রামে তেলের গুদামে আগুন
গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন
সর্বশেষ খবর
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
রাজধানীর শ্যামলীতে বাসে আগুন
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
সংসদ চলমান থাকতে সৌরবিদ্যুৎ অধ্যাদেশ কেন: প্রশ্ন জামায়াত এমপির
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
পাসওয়ার্ড চুরি হলেও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখবে গুগল অথেনটিকেটর, ব্যবহার করবেন যেভাবে
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
‘ক্ষমতা হারানোর শঙ্কায় তীব্র আতঙ্কে ভুগছেন নেতানিয়াহু’
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কে গেলেন যারা
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
সমন্বয়ক হাসিবের সঙ্গে থাকা তরুণীর পরিচয় জানা গেলো, হামলাকারী কে ছিল?
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
বিএনপির প্রয়াত এমপির কন্যা নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
খালেদা জিয়ার আসনে এমপি হওয়া ক্রীড়া সংগঠক হারুনুর রশিদ মারা গেছেন
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’
‘নিজের চলতেই কষ্ট, পরিবার নিয়ে থাকার কথা চিন্তাই করতে পারি না’