দফায় দফায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ: পাল্টাপাল্টি ধাওয়া, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ 

সাভার (ঢাকা) প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৬, ২৩:৫৬ আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২৩:৫৬

সাভারের হেমায়েতপুরে বেতন বৃদ্ধির দাবিতে দফায় দফায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরের পর থেকে বিকাল পর্যন্ত এসব ঘটনা ঘটেছে।

সকালে উত্তেজনার পর কিছুটা শান্ত হয়ে দুপুরে পদ্মার মোড়ে শ্রমিকরা ফের জড়ো হয়ে প্রতিরোধের চেষ্টা চালালে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় হেমায়েতপুরসহ সাভার ও আশুলিয়ার অন্তত ২২টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এদিকে পুরো ঘটনায় বহিরাগত একটি পক্ষের জড়িত থাকার দাবি করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিলেও সকাল ১০টার পর হেমায়েতপুরের বেশ কয়েকটি কারখানায় কাজ বন্ধ করে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ছুটির পর এ কে এইচ গ্রুপ, ববস গার্মেন্টসসহ বিভিন্ন কারখানার শ্রমিকরা রাস্তায় নেমে এসে অন্যান্য কারখানা বন্ধের চেষ্টা চালান। যমুনা গার্মেন্টসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন। ওই সময় সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের প্রথম দফায় ছত্রভঙ্গ করে।

এরপর বিকাল ৩টার দিকে হেমায়েতপুরের পদ্মার মোড় এলাকায় শ্রমিকরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করেন। একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশ কঠোর অবস্থানে যায়। টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ।

সাভার ট্যানারি ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম জানান, হেমায়েতপুরের ম্যাক্স গার্মেন্টসের সামনে চার-পাঁচশ শ্রমিক জড়ো হয়েছিলেন। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে সেখানে টিয়ারশেল নিক্ষেপ করা হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।  

সাভার শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‌‘অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সাভার ও আশুলিয়ার ২২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। বিকাল পর্যন্ত দফায় দফায় সংঘর্ষের পর সন্ধ্যায় হেমায়েতপুর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পুরো এলাকায় পুলিশ, এপিবিএন, ডিবি ও বিজিবির শতাধিক সদস্য মোতায়েন আছেন।’

/এএম/ 
সম্পর্কিত
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫
‘কাজ নেই তো বেতন নেই’ নীতিতে কারখানা বন্ধের পথে পোশাক মালিকরা
পোশাক খাতে অস্থিরতা, অর্থনীতির কতটা ক্ষতি? 
সর্বশেষ খবর
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
নাশকতা ঠেকাতে সরকারি ও বিরোধী দলের ঐকমত্য সম্ভব?
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: একাধিক ককটেল বিস্ফোরণ, আহত ১৫
২৭ বছর পর চার গোলের জয়, অবিশ্বাস্য ফারহান হামজারা 
২৭ বছর পর চার গোলের জয়, অবিশ্বাস্য ফারহান হামজারা 
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
অসময়ের বৃষ্টি কি শীতের আগমনী বার্তা
সর্বাধিক পঠিত
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ঘরে জাফরান চাষে দম্পতির বছরে আয় ৫০ লাখ রুপি
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
ফ্যামিলি কার্ডের আশ্বাসে প্রতিবন্ধী ভাতার টাকা খোয়ালেন দৃষ্টিপ্রতিবন্ধী মা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
কার্বারী অ্যাসোসিয়েন বিলুপ্ত, সাজেকের অবরোধ প্রত্যাহার ঘোষণা
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
শাহজালালের থার্ড টার্মিনাল পরিচালনায় জাপানি কনসোর্টিয়ামের শর্ত অনুমোদন
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম
দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়লো তেলের দাম