হাজিরা দিয়ে বেরিয়ে গেলেন শ্রমিকরা, বিক্ষোভের পর সাভার-আশুলিয়ার ২৫ কারখানা ছুটি

সাভার (ঢাকা) প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯

পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার সাভার ও আশুলিয়ার ২০ থেকে ২৫টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে গেছেন। অন্যদিকে, ১১টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে ভেতরেই অবস্থান করছেন।

বুধবার সকালে আশুলিয়ায় সাংবাদিকদের এসব তথ্য জানান শিল্প পুলিশ-১-এর এসপি মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, সকাল থেকে সাভার ও আশুলিয়ার সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে। সকালে শ্রমিকেরা বিভিন্ন পোশাক কারখানায় প্রবেশ করে কাজে যোগ দেন। তবে কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ শুরু না করেই হাজিরা কার্ড পাঞ্চ করে বেরিয়ে যান। এ ছাড়া ১১টি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে ভেতরে অবস্থান করছেন।

পুলিশ সুপার বলেন, শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে বেরিয়ে আসায় আজ ১৩টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। গতকালও ১৩টি কারখানা বন্ধ ছিল। সব মিলিয়ে বর্তমানে ২০ থেকে ২৫টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে।

তিনি আরও বলেন, যেসব কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন, সেগুলোতে উৎপাদন কার্যক্রম চলছে। বর্তমানে সাভার ও আশুলিয়ার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোথাও কোনও বিশৃঙ্খলা নেই, সড়কেও যান চলাচলে কোনও প্রতিবন্ধকতা নেই।

শ্রমিকদের কারখানা থেকে বেরিয়ে আসার বিষয়ে মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, কয়েকটি কারখানার শ্রমিকেরা বেরিয়ে এসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় জানমালের নিরাপত্তা রক্ষায় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।

তিনি জানান, গতকাল আটটি কারখানা বন্ধ ছিল। আজ নতুন করে রোজ বেস ও পাইওনিয়ার নামের দুটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২৪ মামলা, গ্রেফতার ৩০০
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করলেন শ্রমিকরা, পুলিশের টিয়ারশেল নিক্ষেপ
ছেলের ‘নেতৃত্বে’ নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপি নেতাকে দল থেকে অব্যাহতি
সর্বশেষ খবর
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
জোহানেসবার্গে লিটনের বিশ্বরেকর্ড
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’
‘গণতন্ত্রের শত্রুরা ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে’
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২৪ মামলা, গ্রেফতার ৩০০
শ্রমিক অসন্তোষে সাভার-আশুলিয়ায় ২৪ মামলা, গ্রেফতার ৩০০
ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে ফিফা সভাপতি পদে জাপানের তাশিমা
ইনফান্তিনোকে চ্যালেঞ্জ জানাতে ফিফা সভাপতি পদে জাপানের তাশিমা
সর্বাধিক পঠিত
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
আজানকে শিল্প করার প্রস্তাব, স্পিকার বললেন ‘প্রশ্ন বুঝিনি, মন্ত্রী বুঝে থাকলে উত্তর দেন’
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
ফাইনাল শেষে একে অন্যকে গার্ড অব অনার দিলো ভারত-পাকিস্তান 
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
পদত্যাগ করেছেন বিএনপির এমপি ওসমান ফারুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
সংসদ থেকে কেন পদত্যাগ করলেন সাবেক মন্ত্রী ওসমান ফরুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক
পদত্যাগপত্রে যা লিখেছেন ওসমান ফারুক