গোপালগঞ্জের আরেক থানায় ভাঙচুর ও আগুন, আরেক এমপির বাড়িতে হামলা

গোপালগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০২৬, ১৩:৩৩ আপডেট : ১৯ নভেম্বর ২০২৬, ১৩:৩৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ করছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের ঘোষিত লকডাউন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সড়কে অবস্থান নেওয়ায় এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম এর বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগর ঘটনা ঘটেছে। কাশিয়ানী ও মুকসুদপুর এলাকার আওয়ামী লীগের নেতাকর্মী তার বাড়িতে হামলা এবং পরবর্তীতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।

এরপর দুপুর ১টার দিকে মুকসুদপুর থানা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও সেখানে ভাঙচুরের ঘটনা চলছে। 

অন্যদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাবুল শেখের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এ কর্মসূচিতে অংশ নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সড়কে অবস্থান করছেন এবং লকডাউন কর্মসূচি বাস্তবায়নের চেষ্টা করছেন।

কর্মসূচিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিসহ আট দফা দাবি তুলে ধরা হচ্ছে বলে জানা গেছে।

এ ছাড়াও গোপালগঞ্জের কোটালীপাড়া এবং কাশিয়ানীতে বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে। 

কখনও হালকা কখনও মাঝারি বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা আবারও রাজপথে সক্রিয় হয়ে উঠেছে। 

এসব ঘটনায় এখন পর্যন্ত যৌথ বাহিনীর কোন অভিযান চোখে পড়েনি। তবে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে ২১ প্লাটুন বিজিবি এবং আট প্লাটুন আনসার মোতায়েন রয়েছে। 

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে দিয়েও গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় বাড়ছে উত্তেজনা।

/এফআর/
সম্পর্কিত
ছুটির পর মিছিল নিয়ে কারখানায় হামলা চালালেন শ্রমিকরা, এক দোকানেও ভাঙচুর
বিমানবন্দর থেকে মুক্তিযোদ্ধা কমান্ডার আ.লীগ নেতা গ্রেফতার
নিষিদ্ধ ছাত্রলীগের দাবি মহাসড়ক ৩ ঘণ্টা অবরোধ ছিল, পুলিশ বলছে ‘সুযোগ দেইনি’
সর্বশেষ খবর
৩ বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে: প্রধানমন্ত্রী
৩ বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানো হবে: প্রধানমন্ত্রী
পশ্চিমবঙ্গে থাকতে যাদের সমস্যা তাদেরকে ভিসা ছাড়া বাংলাদেশে পাঠানো হবে: মন্ত্রী
পশ্চিমবঙ্গে থাকতে যাদের সমস্যা তাদেরকে ভিসা ছাড়া বাংলাদেশে পাঠানো হবে: মন্ত্রী
রাজধানীতে কঠোর নিরাপত্তা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
রাজধানীতে কঠোর নিরাপত্তা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
ছুটির পর মিছিল নিয়ে কারখানায় হামলা চালালেন শ্রমিকরা, এক দোকানেও ভাঙচুর
ছুটির পর মিছিল নিয়ে কারখানায় হামলা চালালেন শ্রমিকরা, এক দোকানেও ভাঙচুর
সর্বাধিক পঠিত
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
‘আলো আসবেই’ গ্রুপের অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
মিছিলে আ.লীগের হামলায় বিএনপির দুই নেতা নিহত
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
ওসমান ফারুকের পর একাধিক নেতার পদত্যাগের গুঞ্জন, যা বললো বিএনপি
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
বাংলাদেশ আর উন্নয়নের বিস্ময়কর সাফল্যের দেশ নয়: দ্য ইকনোমিস্ট
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক