জুলাইয়ের মামলার আসামি যুবলীগ নেতাকে শুভেচ্ছা জানিয়ে ছাত্রদল নেতার পোস্ট, সমালোচনা

সাভার (ঢাকা) প্রতিনিধি
২৩ নভেম্বর ২০২৬, ২৩:১৬ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ২৩:১৬

সাভারে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সমালোচনার মুখে পড়েছেন বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া তার একটি পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা বলছেন, দেশে চলমান রাজনৈতিক উত্তেজনার মধ্যে ছাত্রদলের একজন দায়িত্বশীল নেতার এমন কর্মকাণ্ড সংগঠনটির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। 

ছাত্রদলের নেতাকর্মীরা জানিয়েছেন, আজ সাভার থানা যুবলীগের সম্ভাব্য সভাপতি প্রার্থী ও ২০২৪ সালের জুলাই আন্দোলনে হত্যা মামলার আসামি সাকিবুল আহমেদ শুভকে নিজের ফেসবুক আইডি থেকে জন্মদিনের শুভেচ্ছা জানান সাব্বির শেখ। তার পোস্টের নিচে কমেন্ট করে জবাব দিয়ে সাকিবুল আহমেদ শুভ লিখেছেন, ‘অনেক মিস করি ঝাউতলার আড্ডা।’ বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে পরে পোস্টটি মুছে দেন সাব্বির শেখ।

নাম প্রকাশ না করার শর্তে দুজন ছাত্রদল নেতা বলেন, জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা করেন যুবলীগ নেতা সাকিবুল আহম্মেদ শুভ ও তার বাবা আওয়ামী লীগ নেতা ঝুট সেলিম। তাদের নামে জুলাই আন্দোলনে হত্যার ঘটনায় একাধিক মামলা রয়েছে। বাবা-ছেলে বর্তমানে দেশ থেকে পালিয়ে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং সেখান থেকে দেশে নাশকতার পরিকল্পনা করছেন।

এমন পরিস্থিতিতে সংগঠনের দায়িত্বশীল পদে থাকা একজন ছাত্রদল নেতার পক্ষ থেকে ওই পালতক ব্যক্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো তার সাংগঠনিক দায়িত্ববোধ নিয়ে প্রশ্ন উঠেছে। সংগঠনের স্বার্থে সাব্বির শেখের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

এ বিষয়ে জানতে বিরুলিয়া ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাব্বির শেখের মোবাইল নম্বরে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

সাভার থানা ছাত্রদলের সভাপতি ফয়সাল আহমেদ মাশফি বলেন, ‌‘বিষয়টি আমার নজরে এসেছে। আমরা সাংগঠনিকভাবে আজকের মধ্যে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবো।’

/এএম/ 
সম্পর্কিত
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর এই দিনে পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল নিশ্চিন্তপুর
বিএনপির মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, ৫ জন গুলিবিদ্ধ
ঐক্য চাইলে বিএনপিকে মুচলেকা দিয়ে বলতে হবে ভুল করেছি, মাফ করে দেন: পাটওয়ারী
সর্বশেষ খবর
প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ দূত 
প্রথমবারের মতো ঢাকায় জাতিসংঘের শিক্ষা অধিকার বিষয়ক বিশেষ দূত 
এই দিনে পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল নিশ্চিন্তপুর
তাজরীন ট্র্যাজেডির ১৪ বছর এই দিনে পোড়া লাশের গন্ধে ভারী হয়ে উঠেছিল নিশ্চিন্তপুর
ফের আলোচনায় জুলাই সনদ, বাস্তবায়নে বাধা কোথায়?
ফের আলোচনায় জুলাই সনদ, বাস্তবায়নে বাধা কোথায়?
সমঝোতা ছাড়াই বৈঠক শেষ, মঙ্গলবার ফের বসছে মজুরি বোর্ড
সমঝোতা ছাড়াই বৈঠক শেষ, মঙ্গলবার ফের বসছে মজুরি বোর্ড
সর্বাধিক পঠিত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে যা বললেন ইইউ রাষ্ট্রদূত
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়
এখনই কি স্বর্ণ কেনার উপযুক্ত সময়