তারেক রহমানের যোগ্য নেতৃত্বের কারণে আ.লীগের চেষ্টা সফল হচ্ছে না: রিজভী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২৬, ১৯:১১ আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ১৯:১১

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কলকাতায় বসে আওয়ামী লীগের নেতারা বিকাশে টাকা পাঠিয়ে সন্ত্রাসীদের মাধ্যমে নাশকতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আওয়ামী লীগের নেতারা স্থানীয় সন্ত্রাসীদের হাতে ককটেল ও পেট্রোল তুলে দিয়ে গ্রামীণ ব্যাংকে আগুন দিচ্ছেন। বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আগুন দিচ্ছেন।’

তিনি বলেন, ‘পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশকে রক্তাক্ত করার চেষ্টা চলছে। তবে তারেক রহমানের যোগ্য নেতৃত্বে সেই চেষ্টা সফল হচ্ছে না।’

শুক্রবার (২৭ নভেম্বর) বিকালে মুন্সীগঞ্জের লৌহজং কলেজ মাঠে লৌহজং উপজেলা বিএনপি আয়োজিত দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। 

রিজভী বলেন, ‘পতিত সরকারের প্রধানমন্ত্রী হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিচ্ছে না। গোপালগঞ্জ, বাগেরহাট, ময়মনসিংহে আগুন জ্বলছে।’ 
তিনি বিগত সরকারের আমলের বিভিন্ন প্রকল্পের লুটপাট ও অনিয়মের অভিযোগ এনে বলেন, ‘আপনি পালিয়ে গেছেন, কিন্তু আপনার টাকাতো কমেনি। সিপিডির শ্বেতপত্র প্রকাশ পেয়েছে, প্রতিবছর হাজার হাজার টাকা পাচার হয়েছে। যেসব প্রকল্প করা হয়েছে সে প্রকল্পের ৩০-৪০ শতাংশ টাকা আওয়ামী লীগ নেতাদের পকেটে গেছে। সেই টাকা দিয়ে আরও অনেকগুলো পদ্মা সেতু করা যেতো।’

বিএনপির এই নেতা বলেন, ‘তারা কত বড় ঘাতক এবং হত্যাকারী। ১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেছে। বিশ্ববিদ্যালয়, কলেজ, প্রাথমিক বিদ্যালয় ও উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে। রিকশাচালক ও শ্রমিকদেরও হত্যা করেছে।’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দেশে এত আগুন লাগানোর ঘটনা ঘটলেও তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর কাউকে গুলি করার নির্দেশ দেননি। সভ্য দেশের ক্ষমতায় সভ্য মানুষ থাকলে তারা অস্ত্র ও খুনের ভাষায় কথা বলেন না।’

রিজভী বলেন, ‘শেখ হাসিনার এত সন্ত্রাসী কর্মকাণ্ড ও অগ্নিসন্ত্রাসের মধ্যেও তারেক রহমান পুলিশকে দিয়ে কোথাও কাউকে গুলি করে হত্যা করতে বলেননি। এটাই শেখ হাসিনার সঙ্গে তারেক রহমানের পার্থক্য। তারেক রহমান মানবতার পক্ষে, গণতন্ত্রের পক্ষে এবং শান্তির পক্ষে।’

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ আলো, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।

/এফআর/
সম্পর্কিত
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে সহিংসতা: ৬ জন গ্রেফতার, অভিযোগ গঠন হয়নি
আগরতলায় আ.লীগের নানক-মায়ারা, টহল বাড়িয়ে গ্রামবাসীর সহায়তা চাইলো বিজিবি
জুমার পর শিশু-কিশোরদের সঙ্গে প্রধানমন্ত্রীর কুশল বিনিময়, দিলেন উপহার
সর্বশেষ খবর
সাফ শেষে হঠাৎ পাকিস্তানি ফুটবলার আলী উজাইর উধাও! 
সাফ শেষে হঠাৎ পাকিস্তানি ফুটবলার আলী উজাইর উধাও! 
অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত
অর্ডার হারাচ্ছে বাংলাদেশ, লাভবান হচ্ছে ভারত
অগ্নিসংযোগ-হামলায় বিপর্যস্ত গ্রামীণ ব্যাংক, কী পদক্ষেপ নিচ্ছে সরকার
অগ্নিসংযোগ-হামলায় বিপর্যস্ত গ্রামীণ ব্যাংক, কী পদক্ষেপ নিচ্ছে সরকার
গুজরাটের ‘রোড টু হেভেন’, যেখানে বিরতি নিয়েছিলেন দিলজিৎ
গুজরাটের ‘রোড টু হেভেন’, যেখানে বিরতি নিয়েছিলেন দিলজিৎ
সর্বাধিক পঠিত
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
সরকারি সম্মানি পাচ্ছেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন, কবে থেকে চালু জানালেন প্রতিমন্ত্রী
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
ভারতের বক্তা ফরিদপুরে, ‘আ.লীগের অশান্তি থেকে মানুষকে রক্ষা করার’ দোয়া চাইলেন বিএনপির এমপি
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
পাকিস্তানে সাবেক সতীর্থদের সঙ্গে পুনর্মিলন হাফিজউদ্দিনের
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পোশাকে শুল্ক দাঁড়াবে ৩৩.৬ শতাংশ, বদলে যাচ্ছে প্রতিযোগিতার হিসাব
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে? 
ন্যূনতম মজুরি নির্ধারণ হলো কোন মাপকাঠিতে?