সেলিম ওসমানকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান হানিফের

কুষ্টিয়া প্রতিনিধি
১৯ মে ২০১৬, ২২:৩৬ আপডেট : ১৯ মে ২০১৬, ২২:৪০

Hanif সেলিম ওসমানকে প্রধান শিক্ষক ও জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।
সম্প্রতি নারায়ণগঞ্জে প্রধান শিক্ষককে কান ধরে উঠবস করানোর ঘটনার  নিন্দা জানিয়ে তিনি বলেন, আমরা এই ঘটনার প্রতিবাদ জানিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে সেলিম ওসমানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছি। আশা করি সংসদ সদস্য সেলিম ওসমান তার কৃতকর্মের জন্য জাতি ও শিক্ষকের কাছে ক্ষমা চাইবেন। বৃহস্পতিবার কুষ্টিয়ায় নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
বিএনপির দিকে ইঙ্গিত করে হানিফ বলেন, যে ইসরায়েল মুসলিম বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ হিসেবে চিহ্নিত, যে ইসরায়েলের সঙ্গে মুসলিম দেশগুলোর সম্পর্ক খারাপ, সরকারকে উৎখাত করে ক্ষমতায় যাওয়ার লোভে, তারা সেই ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে। গোপন বৈঠক করছে। তাদের শরণাপন্ন হয়েছে। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য জনগণের কাছে না গিয়ে মুসলমানদের শত্রুর দ্বারস্থ হয়েছে।

এ সময় শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও জেলা ছাত্রলীগের সভাপতি আলী মতুর্জা খসরু প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: তনুর ডিএনএ প্রতিবেদন ময়না তদন্ত বোর্ডকে দেবে না সিআইডি

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন