কালীগঞ্জের ঝুঁকিপূর্ণ হাটচাঁদনীতে জনসাধারণের প্রবেশ নিষেধ

ঝিনাইদহ প্রতিনিধি
১৯ জুলাই ২০১৭, ১৪:৩৫আপডেট : ১৯ জুলাই ২০১৭, ১৪:৪৩

কালীগঞ্জে ঝুঁকিপূর্ণ হাটচাঁদনী (ছবি- ঝিনাইদহ প্রতিনিধি)

ঝিনাইদহের কালীগঞ্জে পুরাতন ও জরাজীর্ণ হাটচাঁদনী ঝুঁকিপূর্ণ ঘোষণার পর জনসাধারণের জন্য প্রবেশ নিষেধ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার দুপুরে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান এ সংক্রান্ত একটি সাইন বোর্ড ঝুলিয়ে দেন।

উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান জানান, বহু পুরনো  ও জরাজীর্ণ হাটচাঁদনীর ১৫৩টি খোলা দোকানে জীবনের ঝুঁকি নিয়ে ৮১৫ জন ব্যবসায়ী ব্যবসা করছেন। মঙ্গলবার দুপুরে ব্যবসায়ীদের হাটচাঁদনীতে ব্যবসা না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ ব্যাপারে বাজার কমিটির নেতাদের সঙ্গেও কথা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাটচাঁদনীতে সাধারণ জনগণের প্রবেশ নিষেধ সংক্রান্ত দুইটি সাইন বোর্ড ঝুঁলিয়ে দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ছাদেকুর রহমান আরও জানান,কালীগঞ্জ উপজেলা শহরে যেসব ঝুঁকিপূর্ণ ভবন আছে সেগুলি পৌরসভার সহযোগিতা নিয়ে তালিকা করা হবে। ঝুঁকিপূর্ণ ভবনগুলোতে বসবাস না করার জন্য তাদেরও নোটিশ দেওয়া হবে।

এ সময় তার সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) যাদব সরকার, পৌর কাউন্সিলর আশরাফুল আলম আশরাফ, বাজার কমিটির নেতারা ও স্থানীয় সাংবাদিকরা।

/জেবি/

আরও পড়তে পারেন: গাজীপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি

 

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী