খুলনায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতা নিহত

খুলনা প্রতিনিধি
২৫ মার্চ ২০১৮, ২২:২২আপডেট : ২৫ মার্চ ২০১৮, ২২:২৪

খুলনা খুলনার নিরালা সংলগ্ন প্রত্যাশা আবাসিক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক বেলুন বিক্রেতা নিহত হয়েছেন। তার নাম বাহাদুর (৩৮)। আহত হয়েছেন আরও দুই জন। আহতদের খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার (২৫ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে এই ঘটনা ঘটে।

খুলনা মহানগরীর লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এই খবর নিশ্চিত করেন।

আহতরা হলো আবুল কালাম (৩৪) ও নুরুল ইসলাম (৩৫)।

খুলনা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইং প্রধান অতিরিক্ত উপ-কমিশনার সোনালী সেন জানান, নিহত বাহাদুর ঘুরে ঘুরে গ্যাস বেলুন বিক্রি করেন। রবিবার বিকালেও বেলুন বিক্রির জন্য প্রত্যাশা আবাসিক এলাকার একটি মাঠে যান। এই সময় মাঠে বসে তিনি সিলিন্ডারে গ্যাস তৈরির কাজ করছিলেন। হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হয়। বিস্ফোরণে বাহাদুরের দুই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই সময় সেখানে থাকা আরও দুই জন আহত হন।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
প্রবাসীসহ সব বাংলাদেশি বিনিয়োগকারীদের প্রণোদনা দেবে সরকার
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী