সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধ’, রানা বাহিনীর ৩ সদস্য নিহত

খুলনা প্রতিনিধি
০৬ মে ২০১৯, ১০:০৪আপডেট : ০৬ মে ২০১৯, ১৪:৩৮




বন্দুকযুদ্ধ সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর খোন্তা কোদাইল খালে বন্দুকযুদ্ধে রানা বাহিনীর তিন সদস্য নিহত ও দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। সোমবার (৬ মে) সকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়। র‌্যাবের দাবি নিহতদের মধ্যে রয়েছেন- রানা বাহিনীর প্রধান পান্না শেখ ওরফে রানা (২৮), মো. জুলহাস শেখ (৩২) ও মো. কামরুজ্জামান (৩৯)।

রানা বাগেরহাটের মোড়েলগঞ্জের গাবগাছিয়া গ্রামের মৃত-লুৎফর শেখের ছেলে। অন্যদিকে বলিবুনিয়া গ্রামের মো. হাবিবুর রহমান এবং কামরুজ্জামান একই গ্রামের মৃত-আব্দুল মজিদ শেখের ছেলে।

র‌্যাব জানায়, ঘটনাস্থল থেকে একটি ওয়ান স্যুটার গান, দেশে তৈরি ৩টি পাইপগান, ২৩ রাউন্ড বন্দুকের কার্তুজ, ১৪ রাউন্ড খালি কার্তুজ, ৩টি রামদা ও ৪টি গুলি উদ্ধার করা হয়েছে। এছাড়া র‌্যাব সদস্যরা ডাকাতি কাজে ব্যবহৃত একটি নৌকা ও সুন্দরবনে অবস্থানের জন্য প্রয়োজনীয় রসদ ও বিভিন সরঞ্জামাদি উদ্ধার করেন।

র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার মেজর মো. শামিম সরদার এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মোংলা স্বাস্থ্যসেবা কেন্দ্রে পাঠানোর কর্তব্যরত চিকিৎসক দস্যু বাহিনীর তিন সদস্যকে মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সদস্যরা এ অভিযান চালান। এ সময় র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে দস্যুরা পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা দস্যুদের ধাওয়া দিলে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি হয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার
গোপনে ছাত্রীদের ওয়াশরুমের ভিডিও ধারণ, মারধর, ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনে তালা
গোপনে ছাত্রীদের ওয়াশরুমের ভিডিও ধারণ, মারধর, ক্লাস বর্জন করে প্রশাসনিক ভবনে তালা
১৫ বছরেই বিশ্বরেকর্ড! শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
১৫ বছরেই বিশ্বরেকর্ড! শচীনকে ছাড়িয়ে ইতিহাস গড়লেন বৈভব সূর্যবংশী
যন্তর মন্তরে বন্ধ মোবাইল ইন্টারনেট
যন্তর মন্তরে বন্ধ মোবাইল ইন্টারনেট
সর্বাধিক পঠিত
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বললেন ‘এটি কল্পনার বাইরে’
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন
মানবিক হিসেবে আলোচিত অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মারা গেছেন