শ্যামনগরে প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন নিহত

সাতক্ষীরা প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ০৩:৫৫আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৩:৫৯

সাতক্ষীরা জেলা সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় দেনাপাওনা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে আমিরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার (১৪ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গাবুরা ইউনিয়নের পার্শেমারি বাজারে এ ঘটনা ঘটে। নিহত আমিরুল পার্শেমারি গ্রামের নাটা গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পার্শেমারি বাজারের একটি চায়ের দোকানে রাত সাড়ে ৯টার দিকে নিজেদের মধ্যে দেনাপাওনা নিয়ে কথা কাটাকাটিতে লিপ্ত হন আমিরুল ও একই গ্রামের ওয়াজেদ জোয়ারদারের ছেলে রবিউল জোয়ারদার। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে রবিউল জোয়ারদার লাঠি দিয়ে আমিরুরের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই নিহত হন আমিরুল ইসলাম।

শ্যামনগরের বুড়িগোয়ালিনী নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনিমেষ হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘাতককে ধরতে পুলিশ অভিযানে নেমেছে।’

/আইএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী