মাগুরায় প্রতিপক্ষের হামলায় কৃষক নিহত

মাগুরা প্রতিনিধি
১৫ আগস্ট ২০১৯, ০৫:২৯আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ০৫:২৯

মাগুরা মাগুরা সদর উপজেলার সিংহডাঙ্গা গ্রামে সামাজিক দলাদলি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় কবির আলি মীর (৫২) নামে এক কৃষক নিহত হয়েছেন। বুধবার (১৪ জুলাই) বেলা ৩টার দিকে এ ঘটনা ঘটে। কবির আলি মীর ওই গ্রামের জুনাব আলি মীরের ছেলে।

এলাকাবাসী জানান, সামাজিক দলাদলি নিয়ে সিংহডাঙ্গা গ্রামের খোরশেদ মীর এবং বেলাল শেখের সঙ্গে অনেক দিন ধরে বিরোধ চলে আসছে। জমির আইল কাটা ও ক্ষেতে নিড়ানি দেওয়া নিয়ে বুধবার উভয় পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বেলা ৩টার দিকে গ্রামের মধ্যে পাট ধোয়ার কাজে ব্যস্ত খোরশেদ মীরের ভাই কবির মীরসহ অন্যদের ওপর হামলা চালায় বেলাল শেখের নেতৃত্বে কয়েকজন। তাদের ধারালো অস্ত্রে কবির মীর, আবেদ আলি মীর, বাবলু মীর, ওলিয়ার রহমান, নায়েব আলি, হাসান মোল্যা, হাতেম আলি মীর এবং বেলাল শেখসহ অন্তত ১০ জন গুরুতর আহত হন। তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়া হলে, কবির আলি মীর মারা যান। অন্যদের মধ্যে আবেদ আলি মীরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মামলা প্রক্রিয়াধীন। প্রকৃত ঘটনা জানতে তদন্ত শুরু করেছি।’

/আইএ/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের