ঝিনাইদহে ট্রেন লাইনচ্যুত, দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন

ঝিনাইদহ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৯, ২১:৩২আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৩৩

ট্রেন লাইনচ্যুত ঝিনাইদহের কোটচাঁদপুরে কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। রবিবার (১৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী ট্রেনটি কোটচাঁদপুর স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়। তবে এতে কোনও ক্ষয়ক্ষতি হয়নি। কোটচাঁদপুর স্টেশনের সহকারী স্টেশন মাস্টার কাউসার মাহমুদ এ তথ্য জানান।

কাউসার মাহমুদ জানান, দুপুরে রাজশাহী থেকে ছেড়ে আসা ৭১৬ ডাউন কপোতাক্ষ ট্রেনটি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কোটচাঁদপুর স্টেশনে পৌঁছায়। স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার যাওয়ার পর একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টার আরও জানান, ট্রেনটির গতি একেবারেই কম থাকায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে খুলনার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিষয়টি রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। রিলিফ ট্রেন এলেই ৬-৭ ঘণ্টার মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হবে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি