নাটোরে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোর প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০১৯, ১১:৩৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০১৯, ১৩:৫০

ফেনসিডিলসহ গ্রেফতার ভ্যানচালক বাবু

নাটোরের লালপুর উপজেলার বড়বাড়িয়া বাজার থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব।

গ্রেফতার মাদক ব্যবসায়ীর নাম বাবু মিয়া (৩৫)। সে রাজশাহী জেলার চারঘাটের রায়পুর এলাকার হযরত আলীর ছেলে।

নাটোর র‌্যাব অফিসের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রাজিবুল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজিবুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর র‌্যাব অফিসের একটি দল গত রাতে বড়বাড়িয়া বাজারে অভিযান চালায়। এসময় ব্যাটারিচালিত একটি ভ্যান থেকে ফেনসিডিলগুলো জব্দ করা হয়। পরে ফেনসিডিল বিক্রির দায়ে বাবুকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফেনসিডিলগুলো বিক্রির উদ্দেশ্যে বাবু ঘটনাস্থলে গিয়েছিল বলে জানান রাজিবুল আহসান। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
প্রতিমন্ত্রীর এলাকায় ফ্যামিলি কার্ড প্রকল্পে নিয়োগের ফলাফল স্থগিত
ফ্যামিলি কার্ডের শুমারির নিয়োগদুই উপজেলার ইউএনও অবরুদ্ধ, কার্যালয়ে ছাত্রদল-যুবদলের ভাঙচুর, সাংবাদিকদের মারধর
আওয়ামী লীগের মৃত প্রতিমন্ত্রীর বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
ট্রাক-পিকআপের সংঘর্ষে প্রাণ গেলো ৪ জনের
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ‘অব্যবস্থাপনা’কে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ
বিদ্যুৎ সংকটের জন্য সরকারের ‘অব্যবস্থাপনা’কে দায়ী করলেন হাসনাত আব্দুল্লাহ
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
একসঙ্গে এক থানার দুই কর্মকর্তাসহ ৫ পুলিশ সদস্য বরখাস্ত
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, আনন্দে ভাসছে ঠাকুরগাঁও
রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, আনন্দে ভাসছে ঠাকুরগাঁও
সর্বাধিক পঠিত
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
আদালতে ঢুকে সেই ওসির ৩ স্যালুট, বিচারক বললেন ‘আপনি এখানে কেন’
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
দলে নতুন পদ পেলেন এমপি মাহমুদুল হোসাইন
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের