নড়াইলে ১০ হাজার মিটার কারেন্ট জালসহ ১৫ কেজি ইলিশ জব্দ

নড়াইল প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৯, ১৫:১৮আপডেট : ১৫ অক্টোবর ২০১৯, ১৬:০৪

জব্দ কারেন্ট জাল ও মা ইলিশ

সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদী থেকে কারেন্ট জালসহ ইলিশ মাছ জব্দ করেছে কালিয়া থানা ও ডিবি পুলিশ। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় নড়াইল সদর থানা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবার গভীর রাতে কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের সহায়তায় কালিয়া উপজেলার নবগঙ্গা নদীতে বিশেষ অভিযান চালানো হয়। সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মা ইলিশ ধরার সময় ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ১৫ কেজি ইলিশ জব্দ করা হয়। পরে মাছগুলো এতিমখানায় দিয়ে দেওয়া হয়েছে। উদ্ধার কারেন্ট জাল সদর থানার পাশের চিত্রা নদীর পাড়ে পুড়িয়ে দেওয়া হয়েছে।

এ সময় জেলা প্রশাসক আনজুমান আরা, পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. এনামুল হক ও পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী