সাতক্ষীরা শহরে বাইপাস সড়ক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সাতক্ষীরা প্রতিনিধি
১৭ অক্টোবর ২০১৯, ১৭:১৮আপডেট : ১৭ অক্টোবর ২০১৯, ১৯:২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি) সাতক্ষীরা শহরে বাইপাস সড়ক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সড়কটি উদ্বোধন করেন তিনি। সাতক্ষীরার জেলা প্রশাসকের কনফারেন্স রুম থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হন স্থানীয় তিন সংসদ সদস্যসহ অতিথিরা।

দীর্ঘ প্রতীক্ষিত বাইপাস সড়কটি চলাচলের জন্য উন্মুক্ত করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জেলাবাসী। সাধারণ মানুষকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে।

সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আহ্বায়ক আনিসুর রহিম বলেন, ‘সাতক্ষীরাবাসীর দীর্ঘ প্রতীক্ষিত বাইপাস সড়কটি উদ্বোধনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। এটি জেলার মানুষের জন্য বড় আনন্দের বিষয়। তবে বাইপাসের মূল নকশাকে পাশ কাটিয়ে ব্যস্ততম এই সড়কটি মেডিক্যাল কলেজের সামনে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কে সংযুক্ত করা হয়েছে। এতে শত শত বাস ও ট্রাক ঝুঁকির মধ্যে পড়ার আশঙ্কা রয়েছে।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লা, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রসঙ্গত, সড়ক ও জনপথ বিভাগ ১৮৩ কোটি টাকা ব্যয়ে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ থেকে বিনেরপোতা বিসিক সড়ক মোড় পর্যন্ত ১২ দশমিক ৩ কিলোমিটার সড়কটি নির্মাণ করেন। সড়কটির সংযোগ সাতক্ষীরা মেডিক্যাল কলেজের সামনে থেকে শুরু হয়ে সিটি কলেজের পেছন হয়ে কাশেমপুর গ্রাম দিয়ে পলিটেকনিক ইনস্টিটিউট সংলগ্ন যশোর সড়কে গিয়ে মিশেছে। সেখান থেকে মুথরাপুর মোড় হয়ে খেজুরডাঙ্গি হয়ে বিনেরপোতা মেঘনা মোড়ে গিয়ে খুলনা-সাতক্ষীরা সড়কের সঙ্গে যুক্ত হয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের