খুলনায় যুবলীগ নেতার গাড়িতে বোমা নিক্ষেপ

খুলনা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ২২:৪০আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২২:৫৩

ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হচ্ছে (ছবি– প্রতিনিধি)

খুলনায় খানাজাহান আলী থানা যুবলীগের আহ্বায়ক মো. সাজ্জাদুর রহমান লিংকনের গাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে নগরীর আড়ংঘাটা থানার তেলিগাতী বাইপাস সংলগ্ন বিএম কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, ‘বোমাটি গাড়িতে না লেগে এর সামনে রাস্তার ওপরে পড়ায় সাজ্জাদুর রহমান লিংকন প্রাণে বেঁচে গেছেন।’

আড়ংঘাটা থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, ‘বোমাটি তার গাড়ির পেছনের দিকে আঘাত করে। এতে গাড়ির পেছন সাইট ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থল থেকে বোমার আলামত জর্দার কৌটা জব্দ করা হয়েছে।’ ঘটনার পর খুলনা মেট্রোপলিটন পুলিশের ডিসি (নর্থ) মো. জাহাঙ্গীর হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান তিনি।

এদিকে, এ ঘটনার প্রতিবাদে যুবলীগ কর্মীরা খুলনা-যশোর মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। ফুলবাড়ীগেট আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে প্রতিবাদ সভাও হয়।

আব্দুর রহিম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিকট শব্দ শুনে এগিয়ে এসে দেখি, ধোঁয়া ও বারুদের গন্ধ। সাদা রঙের একটি প্রাইভেটকার দ্রুত স্থান ত্যাগ করে।’

সাজ্জাদুর রহমান লিংকন বলেন, ‘মশিয়ালীতে একটি প্রোগ্রাম শেষ করে বাইপাস দিয়ে ফুলবাড়ীগেটে আসার পথে আমার গাড়িকে লক্ষ্য করে বোমা হামলা হয়।’

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাতে শিরোমণি আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বোমা হামলার ঘটনা ঘটে। সে ঘটনায়ও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে সে হামলার দায় স্বীকার করে  আইএস বিবৃতি দিয়েছিল।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী