সাতক্ষীরা জেলা ছাত্রলীগ সম্পাদকের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৯, ২১:২২আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২১:২৫

 

 সাদিকুর রহমান সাদিক সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকসহ চার জনের নামে অস্ত্র আইনে মামলা দায়ের করেছে পুলিশ। শনিবার (৩০ নভেম্বর) সাতক্ষীরা ডিবি পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন। সাতক্ষীরা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেন।

এ মামলার আসামিরা হলো- সাতক্ষীরা শহরের মুনজিতপুরের সৈয়দ মোখলেছুর রহমানের ছেলে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিক, শ্যামনগরের মৃত আরশাদ আলী সরদারের ছেলে আজিজুল ইসলাম, শহরের রসুলপুর মেহেদীবাগের এসএম আনিসুর রহমানের ছেলে শামীম হাসান ও একই এলাকার আব্দুল বারেকের ছেলে আহম্মেদ বাবু। 

মামলায় অভিযোগ করা হয়েছে, সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান সাদিকের কাছের লোক বলে পরিচিত মুনজিতপুরের দীপ আজাদ ও কালিগঞ্জের উজিরপুরের সাইফুল ইসলামকে কালিগঞ্জ থেকে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় বৃহস্পতিবার গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদের পর ছিনতাইয়ে ব্যবহৃত পিস্তলটি তারই কাছের লোক বলে পরিচিত মুনজিতপুরের আজিজুল ইসলামের কাছ থেকে শুক্রবার সকালে জব্দ করা হয়। এ সময় আজিজুল ইসলামকে আটক করা হয়। আজিজুলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ সাদিকসহ চার জনের নাম উল্লেখ করে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এ) ধারায় সদর থানায় মামলা (৮৮ নম্বর) করেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে শহরের সঙ্গীতা মোড় থেকে এই চক্রের অপর সদস্য সামী হাসানকে আটক করে পুলিশ।

প্রসঙ্গত, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমানের দেহরক্ষী হিসেবে পরিচিত শহরের মুনজিতপুরের দীপ আজাদ ও কালিগঞ্জের উজিরপুরের সাইফুল ইসলাম শনিবার ভোররাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে।
আরও খবর...

‘বন্দুকযুদ্ধে নিহত দ্বীপ-সাইফুলের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পেতো না’

 

 

/এনআই/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি