মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সর্দার নিহত

মাগুরা প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩২

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত সর্দার নিহত মাগুরায় কথিত বন্দুকযুদ্ধে দুই ডাকাত সর্দার নিহত হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে সদরের বরুনাতৈল গ্রামের মাঠ থেকে তাদের মরদেহ উদ্ধার করেছে। পুলিশের দাবি, অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে দুই দল ডাকাতের মধ্যে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে।

নিহতরা হলো- ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামারখালী গ্রামের ডাকাত সর্দার লাভলু মন্ডল (৪০) ও একই জেলার বোয়ালমারীর এলাকার অপর ডাকাত সর্দার দাউদ হোসেন (৩৮)।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল ইসলাম জানান, ভোররাতে গোলাগুলির শব্দ শুনে সদরের ররুনাতৈল গ্রামবাসী পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় দুই জনকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত দুই জনের নামে ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ি, নড়াইল ও মাগুরার বিভিন্ন থানায় এক ডজনের ওপরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের ঘটনায় মামলা রয়েছে।

/এআর/
সম্পর্কিত
এবার স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের পর ফেসবুকে ভিডিও, গ্রেফতার ৫
কারাগার থেকে বের হওয়া মাত্রই আবার গ্রেফতার আ.লীগ নেত্রী
যেসব জেলায় চলছে খাল খনন, অগ্রগতি ও ব্যয় কত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী