বিয়ে করলেন সৌম্য সরকার

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২০, ০১:১৮আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩২

বিয়ের পর সৌম্য-পূজা খুলনার মেয়ে প্রিয়ন্তি দেবনাথ পূজাকে বিয়ে করলেন ক্রিকেটার সৌম্য সরকার। বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে খুলনা ক্লাবে এ বিয়ের আয়োজন করা হয়।
সৌম্যর বাবা কিশোরী মোহন সরকার বলেন, ‘আমার ছোট ছেলে সৌম্য সরকারের সনাতন ধর্মীয় রীতিতে রাত ১১টায় বিয়ে সম্পন্ন হয়েছে।’

প্রিয়ন্তি দেবনাথ পূজার বাবা গোপাল দেবনাথ ব্যবসায়ী ও মা মাধবী দেবনাথ গৃহিণী। তাদের বাড়ি খুলনা শহরের টুটপাড়া এলাকায়। পূজা বর্তমানে ও-লেভেল পড়ছেন ঢাকার একটি কলেজে। তিন বোনের মধ্যে তিনি সবার ছোট।

সৌম্য তিন ভাইয়ের মধ্যে সবার ছোট। সৌম্যর বাবা কিশোর মোহন সরকার সাতক্ষীরা জেলার সাবেক শিক্ষা অফিসার। মা নমিতা রাণী সরকার গৃহিণী।

এর আগে বিকাল ৫টায় বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওপেনার সৌম্য সরকার পাঁচশ’ বরযাত্রী দিয়ে সোনালি শেরোয়ানি পরে বর বেশে চারটি প্রাইভেট কার, আটটি মাইক্রোবাস ও চারটি বাসের বহর নিয়ে রওনা হয়ে রাত ৮টায় খুলনা ক্লাবে পৌঁছান। 

/এমএএ/
সম্পর্কিত
সীমান্তে দুই বাংলাদেশিকে বিএসএফের গুলি
‘তিন মাসে বন বাঁচে, মানুষ বাঁচে কেমনে?’
সোমবার থেকে টানা তিন মাস সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম